মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

ধামরাইয়ের একটি সরকারি হাসপাতালে ১৯ বছরেও মিলছেনা কাঙ্খিত সেবা

কথাভিশন ডেস্ক / ৭৯ বার ভিউ
আপডেটঃ শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ১:৫৫ পূর্বাহ্ন
ধামরাই উপজেলার কৃষ্ণনগর সরকারি হাসপাতাল

ঢাকার ধামরাইয়ে ২০০৬ সালে সরকারী অর্থায়নে উপজেলার রোয়াইলর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে কৃষ্ণনগর এলাকায় প্রায় ৪ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে আধুনিক মানের ২০ শয্যা বিশিষ্ট কৃষ্ণনগর সরকারী হাসপাতাল। প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের সহজে চিকিৎসা সেবা পৌছে দেয়ার লক্ষ্যে হাসপাতালটি নির্মিত হলেও ২০১৯ সাল পযর্ন্ত অর্থাৎ নির্মানের পর প্রায় ১৩ বছর এলাকাবাসী কোন চিকিৎসা সেবার মুখ দেখতে পারেনি। অনেক সময় এটি গরুঘর হিসেবে ব্যবহৃত হয়েছে। এই ১৩ বছরের মধ্যে ঐ হাসপাতালের ২৬টি সিলিং ফ্যান সহ অনেক মূল্যবান জিনিস পত্র লাপাত্তা হয়ে যায়। করোনার সময় এই হাসপাতালকে করোনা সেন্টার হিসেবে ঘোষণা করা হলে তা বাস্তবে রূপ দিতে পারেনি কর্তৃপক্ষ। সে সময়ে পত্রপত্রিকায় লেখালেখি হলে কর্তৃপক্ষ কিছুটা নড়েচড়ে বসলেও বাস্তবে তেমন কোন সেবা কার্য়ক্রম দেখা যায়নি এবং অদ্যাবধি অর্থাৎনির্মানের ১৯ বছরেও কর্তৃপক্ষ গ্রামীন এই সরকারী হাসপাতালটি পরিচালনার ব্যাপারের দৃশ্যমান তেমন কোন কার‌্যক্রম দেখাতে পারেনি।

বর্তমানে এই হাসপাতালে কোন চিকিৎসক নেই। অধিকাংশ সময় তালা ঝুলানো থাকে। মাঝে মধ্যে সকাল ১১টার দিকে দরজা খুললেও চিকিৎকের দেখা মিলছেনা, মিলছেনা ঔষধপত্র। প্রতিদিনই সেবা না পেয়েই ফেরত যাচ্ছেন সেবা নিতে আসা রোগীরা। কর্তৃপক্ষের দায়িত্বহীনতা, গাফিলতি এবং অনিয়ম এসবের জন্য দায়ি বলে অভিযোগ এলাকাবাসীর।

কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অবহেলার কারণে হাসপাতালে কোন চিকিৎসক নেই। হাসপাতালের মূল ও আবাসিক ভবনের দরজা জানালা ভেঙে খুলে খুলে পড়ছে। নষ্ট হচ্ছে মূল্যবান জিনিসপত্র।প্রায় ৪ একর জায়গায় আধুনিক মানের ২০ শষ্যা বিশিষ্টেএই হাসপাতালটি প্রতিষ্ঠা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা ইউনিট (সিএমএমইউ) সাবেক প্রধান প্রকৌশলী কর্ণেল মো. ফজলুর রশীদ মৃধা, পিএসসি। হাসপাতালের প্রধান ভবনসহ নির্মাণ করা হয়েছে চিকিৎসকদের আবাসিক ভবন, গাড়ির গ্যারেজ, পানির পাম্প ইত্যাদি। দেয়া হয়েছিল বিদ্যুৎ সংযোগ, রাখা হয়েছিল আরও নানা সুবিধা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার মানুষ তাদের আবাদি জমি হাসপাতাল স্থাপনের জন্য ছেড়ে দিলেও বিগত ১৯ বছরে কোন সুফল তারা ভোগ করতে পারেনি।

এক জমিদাতা জানান, আমরা ৫৫ শতাংশ জমি এই হাসপাতালে কম দামে এলাকার স্বার্থে দিয়েছি। কিন্তু সেই আশা আজও পূরণ হয়নি। সেবা নিতে আসলে আগেও ডাক্তার পাওয়া যায়নি এখন তো চিকিৎসা সেবাই বন্ধ। এটি হাসপাতাল না হয়ে গার্মেন্টস হলেও এলাকার মানুষ কর্ম করে খেতে পারতো।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মঞ্জুর আল মোরশেদ এ বিষয়ে জানান, নির্মানের ১৯ বছর পেরিয়ে গেলেও হাসপাতালটি এখনও আনুষ্ঠানিক ভাবে চালুই হয়নি। ইন্টারনাল ম্যানেজমেন্টের মাধ্যমে মাঝে মধ্যে এলাকাবাসীকে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসক সহ অন্যান্য যে সকল জনবল নিয়োগ দেওয়া আছে তারা সকলেই মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে অন্যত্র এটাচমেন্টএ বা সংযুক্ত রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan