মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

দ্য লিটল জিমে স্টার অ্যাওয়ার্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত

কথাভিশন স্পোর্টস ডেস্ক / ৮৭ বার ভিউ
আপডেটঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন

দ্য লিটল জিমে স্টার অ্যাওয়ার্ড ভলিউম ২ প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের জিমনাস্টিকস প্রদর্শনের মাধ্যমে তাদের দক্ষতা তুলে ধরে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পারফরম্যান্সের ভিত্তিতে কয়েকটি বিভাগে ভাগ করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে সার্টিফিকেট, মেডেল, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য লিটল জিম বাংলাদেশ শাখার চেয়ারম্যান মহসিন আলী, দ্য লিটল জিম বাংলাদেশ শাখার ডিরেক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট উম্মে সালমা, প্রফেসর আল-আমিন মোল্লা, প্রফেসর খবিরুল হক চৌধুরী। এসময় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে দ্য লিটল জিম বাংলাদেশ শাখার প্রতিষ্ঠাতা ও সোনারগাঁও ইউনিভার্সিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজের উপস্থিতিতে।

অনুষ্ঠানের প্রথম পর্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় পর্বে নাচ-গানের পরিবেশনা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে পুরো আয়োজনটি আরও জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে।

১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বেলভিউতে রোবিন ওয়েসের হাত ধরে ‘দ্য লিটল জিমের’ যাত্রা শুরু হয়। বর্তমানে এটি বিশ্বের ৩১টিরও বেশি দেশে প্রায় ৪০০টি শাখা পরিচালনা করছে। যার মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কার পর বাংলাদেশের ধানমন্ডির সীমান্ত সম্ভার-২ শপিং কমপ্লেক্সে ৫ম তলায় প্রতিষ্ঠিত হয়েছে।

ঢাকার নতুন শাখায় ৪ মাস থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য জিমন্যাস্টিকস, নাচ, ক্যাম্প, জন্মদিনের আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan