মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক

ক্রীড়া ডেস্ক / ১১১ বার ভিউ
আপডেটঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৪ পূর্বাহ্ন
ছবি সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে শুরু হয়েছে কাউন্টডাউন। বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষভাবে তৈরি করা হয়েছে ১০ নম্বর জার্সি। এর প্রথম ঝলকও প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

সোমবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে মেসিকে তার বিশ্বকাপের জার্সি সরিয়ে বিশেষ নকশার ১০ নম্বর জার্সি দেয়ালে ঝুলিয়ে দিতে দেখা যায়। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আর মাত্র একটি ম্যাচ… একটি জার্সি আজীবনের।’
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ওই ম্যাচেই প্রথমবারের মতো বিশেষ জার্সিটি পরবেন মেসি। জাতীয় দলের হয়ে এটিই হতে যাচ্ছে তার শেষ আন্তর্জাতিক উপস্থিতি।
চলতি আন্তর্জাতিক সূচিতে আর্জেন্টিনার আরও দুটি ম্যাচ রয়েছে। তবে ৩০ সেপ্টেম্বর বলিভিয়া এবং ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচ দুটিতে খেলবেন না মেসি।
বিদায়ী ম্যাচকে আরও স্মরণীয় করে তুলতে বড় আয়োজনের পরিকল্পনা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২২ বিশ্বকাপজয়ী পুরো দল ও তাদের পরিবারের সদস্যদের মনুমেন্টালে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে মেসির শেষ ম্যাচটি দীর্ঘদিনের সতীর্থদের এক আবেগঘন পুনর্মিলনের উপলক্ষ হয়ে উঠতে পারে।
কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই বিশ্বকাপজয়ী সতীর্থদের উপস্থিতিতে জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচটি বিশেষ মাত্রা পাবে।
গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার নামের পাশে রয়েছে ২০৭ ম্যাচে ১২৫ গোল। জাতীয় দলের হয়ে তার অর্জনের তালিকায় রয়েছে একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan