মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন অপ্রতিম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, সরাসরি জড়িত তিনজন : পুলিশ হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক বিস্ফোরণের ঘটনা ইনুর মামলার ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩ অভিযোগ প্রমাণিত ধামরাইয়ে ব্যাটারি কারখানায় রাতে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর অপ্রতিমের শেষ বিদায়, বাবার কণ্ঠে ন্যায়বিচারের দাবি
Notice :

গাইবান্ধায় জ্বালানি সংকটে থমকে সেচ, শুকিয়ে যাচ্ছে মাঠ

নিজস্ব প্রতিনিধি
ছবি: সংযুক্ত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষি কার্ড নিয়ে পাম্পে পাম্পে ঘুরে ডিজেল না পেয়ে সেচ নিয়ে আসছেন কৃষক।

জ্বালানি পেতে ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে কৃষকদের। জ্বালানি তেলের সংকটে প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে চাষাবাদ ও সেচকাজ। জ্বালানি তেল ঠিকমতো না পাওযায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে কৃষকদের।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, ডিজেল নিতে পাম্পগুলোতে কৃষকদের দীর্ঘ সারি কারো হাতে তেল নেওয়ার ক্যান বা বোতল, আবার কেউ শ্যালো মেশিনের ফুয়েল ট্যাংক নিয়ে অপেক্ষা করছেন। ফজর নামাজের পর থেকেই লাইনে দাঁড়াতে দেখা যায় কৃষকদের।

তারা বলছেন, ডিজেল না থাকায় গত কয়েক দিন থেকে বন্ধ রয়েছে ডিজেল চালিত অধিকাংশ সেচ পাম্প পানির অভাবে জমির মাটি শুকিয়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে।

অনেক জায়গায় ধানের চারা লালচে হয়ে মরে যাচ্ছে। মনে হচ্ছে মাঠের এই ফাটল কেবল মাটির নয় বরং কৃষকের বুক চেরা হাহাকার। সোনালি স্বপ্নের বদলে এখন তাদের চোখমুখে কেবলই অন্ধকারের হাতছানি।

স্থানীয় কার্ডধারী কৃষক আজাদুল ইসলাম, সরদার আলী, তোফাজ্জল হকসহ একাধিক কৃষক অভিযোগ করে বলেন, কয়েক দিন ধরেই কৃষি কার্ড নিয়ে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও প্রয়োজনীয় ডিজেল পাচ্ছি না। সেই ভোররাত থেকে পাম্পে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও অনেক সময় তেল না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে। আবার লাইনে দাঁড়িয়ে যেটুকু তেল পাওয়া যায় তা একেবারে প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

ডিজেলচালিত সেচযন্ত্র, পাওয়ার টিলার, ধান কাটার মেশিন ও ট্রাক্টর সচল না থাকায় অনেক কৃষিজমির কাজ বন্ধ হয়ে আছে। এতে কৃষকেরা সময়মতো চাষাবাদ ও ফসল সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

স্থানীয় বামনডাঙ্গা গ্রামের কৃষক আইযুব আলীর অভিযোগ, এলাকার একটি ফিলিং স্টেশনে সীমিত পরিমাণে ডিজেল সরবরাহ করা হলেও তা অনিয়মের মাধ্যমে বাইরে গুদামজাত করে বেশি দামে বিক্রি করা হচ্ছে। ফলে সাধারণ কৃষকেরা ন্যায্যভাবে জ্বালানি পাচ্ছেন না।

এদিকে সুন্দরগঞ্জ পশ্চিম বাইপাস মোড়ের একটি ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, তারা মাত্র আড়াই হাজার লিটার ডিজেল পেয়েছেন যা চাহিদার তুলনায় অনেক কম।

এই সীমিত জ্বালানি ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহন এবং কৃষকদের মধ্যে বণ্টন করা হয়। ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেক সময় কৃষকেরা খালি হাতে ফিরে যেতে বাধ্য হন যা তাদের জন্য অত্যন্ত কষ্টকর পরিস্থিতি তৈরি করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম মুঠোফোনে জানান, কৃষি উৎপাদনে সেচ ও যান্ত্রিক চাষাবাদের জন্য ডিজেলের চাহিদা বর্তমানে বেশি। সামনে এই চাহিদা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই ডিজেল সংকটের সমাধান হবে। পাশাপাশি তিনি জানান, কৃষকদের ফুয়েল কার্ডের জন্য কৃষি অফিসে আবেদন করতে বলা হয়েছে এবং এ পর্যন্ত প্রায় দুই শতাধিক কৃষক আবেদন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *