মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

কোটি টাকা চাওয়ার ঘটনায় তদন্তে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল

রিপোর্টারঃ / ৭২ বার ভিউ
আপডেটঃ বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরের জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার অভিযোগটি চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মোটেও হালকাভাবে নিচ্ছেন না।

প্রাথমিক তথ্যানুসন্ধানে গঠিত পাঁচ সদস্যের ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’র প্রথম বৈঠকের পর তিনি জানিয়েছেন, প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার প্রথম আলো ও নেত্র নিউজের যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী মামলার গ্রেপ্তার আসামির পরিবারের কাছে জামিনের জন্য এক কোটি টাকা চেয়েছিলেন। বিষয়টি প্রকাশের পর ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

চিফ প্রসিকিউটর বলেন, কমিটি প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ড উদঘাটন করবে। সাবস্ট্যান্টিভ প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আমরা মোটেও হালকাভাবে দেখছি না।

প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার সোমবার পদত্যাগ করেছেন। তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি আগে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। গুরুতর আর্থিক দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর সংগঠনটি তাকে বহিষ্কার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan