বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন
Notice :

কুলাউড়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

দক্ষিন এশিয়ার বৃহত্তম হাওর হিসেবে পরিচিত হাকালুকি হাওরের তীরবর্তী এলাকায় এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে খুশি জেলা ও উপজেলার কৃষকরা। জেলা সদরসহ ৭টি উপজেলার নদীর চর, উঁচু-নিচু এলাকা ও হাওর অঞ্চলে ব্যাপক হারে কুমড়ার আবাদ হয়েছে।

কীটনাশকমুক্ত এই কুমড়া স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হচ্ছে। পাইকাররা এসব কুমড়া কিনে নিয়ে কোটি টাকার ব্যবসা করছেন।

শীত মৌসুমে হাওর, বাওড় ও নদী শুকিয়ে চর জেগে ওঠে আর বর্ষায় তা পানিতে তলিয়ে যায়। এই প্রাকৃতিক পরিবর্তনের সাথে খাপ খাইয়ে কৃষকরা চরে বিভিন্ন ফসলের আবাদ করে জীবিকা নির্বাহ করছেন।

বর্তমানে কুমড়া বিক্রির মাধ্যমে প্রতিদিন লাখ টাকার লেনদেন হচ্ছে। তবে ভাঙাচোরা রাস্তাঘাট ও ভরাট হয়ে যাওয়া নদীর কারণে ফসল পরিবহনে চাষিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও রাস্তাঘাট সংস্কার ও নদী খননের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ফলে অতিরিক্ত পরিবহন খরচের কারণে কৃষকদের লাভ কমে যাচ্ছে।

এদিকে কম খরচে বেশি লাভ হওয়ায় হাজার হাজার কৃষক মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছেন। তবে সার, বীজ, কৃষি উপকরণ ও শ্রমিকের ব্যয় বহন করতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছেন।

প্রতি বছর ঝড় ও শিলা বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে। পাশাপাশি হাওরের সাথে সংশ্লিষ্ট নদ-নদীর খনন ও টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় কৃষকরা বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

ক্ষেত থেকে কুমড়া সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে জড়ো করা হয়। এরপর রিকশা, ভ্যান ও নৌকায় করে তা বাজারে নেওয়া হয়। পাইকাররা সেখান থেকে কুমড়া কিনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন।

একেকটি কুমড়ার ওজন দের থেকে দুই আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে এবং বাজারে ১৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষক ও পাইকাররা জানান, এ বছর অনুকূল আবহাওয়ার কারণে ফলন ভালো হয়েছে। সময়মতো বাজারজাত করতে পারায় তারা লাভবান হচ্ছেন।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. জালাল উদ্দিন জানান, চলতি বছর জেলায় প্রায় ১,২০৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে এবং উৎপাদনও সন্তোষজনক।

কৃষক ও সচেতন মহলের মতে, রাস্তাঘাট উন্নয়ন ও নদী খননে সরকারের সুদৃষ্টি পড়লে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানির মাধ্যমে বিপুল রাজস্ব আয়ের সম্ভাবনা তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *