বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন
Notice :

কুড়িগ্রামের রৌমারীতে চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে স্বামীর নির্যাতন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারীতে জমি থেকে করলা চুরির অভিযোগে প্রকাশ্যে গাছে বেঁধে স্ত্রীকে পেটালেন স্বামী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।
জানা গেছে ওই উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকায় জনৈক ফরহাদ হোসেনের লাগানো জমির ক্ষেত থেকে এক বস্তা করলা চুরির সময় গূহবধু ছালেহা বেগমকে হাতে নাতে আটক করা হয়। পরে স্থানীয়দের চাপে তার স্বামী বদিয়া মিয়া গরুর দঁড়ি দিয়ে স্বীকে গাছে বেঁধে প্রকাশ্যে লাঠি দিয়ে নির্যাতন করে। এসময় কয়েকজন নারী তাকে সহযোগিতা করে।
নির্যাতিত ছালেহা বেগম একই ইউনিয়নের ছোটধনতোলা এলাকার বাসিন্দা।
এলাকাবাসী জানান, ছালেহা ও বদিয়া মিয়ার বিরুদ্ধে চুরিসহ মাদকের একাধিক মামলা রয়েছে।
জমির মালিক ফরহাদ হোসেন জানান, আমার জমি থেকে প্রায় করলা চুরি হতো। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে এলাকাবাসীসহ ছালেহাকে করলার বস্তাসহ আটক করা হয়। পরে বিচারে তার স্বামী বদিয়া স্ত্রীকে গাছে বেঁধে পিটিয়েছেন। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিষয়টি নিয়ে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল হোসেন বলেন, হাতেনাতে করলাসহ এক নারীকে আটক করে জমি মালিক। পরে ওই নারীর স্বামী এসে তাকে শাসন করে বাড়ি নিয়ে গেছেন।

এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি কাওসার আলী বলেন, করলা চুরির অভিযোগ স্বামী স্ত্রীকে পিটিয়েছে এমনটি শুনেছি। তবে এনিয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *