মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

ওয়াসার পানি এটিএমে লিটারপ্রতি ১ টাকা

বিশেষ প্রতিনিধি / ১৩২ বার ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

ঢাকা শহরের মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য জিনিসের মধ্যে পানি অন্যতম। কিন্তু সম্প্রতি ওয়াসার এটিএম বুথের পানির দাম প্রতি লিটারে ২০ পয়সা বেড়ে একটিমাত্র লিটার পানির দাম এক টাকায় পৌঁছেছে। আগের দাম ছিল ৮০ পয়সা। নতুন এই দাম বৃদ্ধিকে ঘিরে রাজধানীর নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

পানির দাম বৃদ্ধির খবর জানার পর সোশ্যাল মিডিয়ায় গ্রাহকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, প্রতি লিটারে ২০ পয়সা কি বিষয়! কিন্তু আমাদের জন্য প্রতিদিনের ২৫–৩০ লিটার পানি প্রয়োজন। অন্যরা বলছেন, সরকার নতুন হলেও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর আশা ছিল কিন্তু উল্টো দাম বাড়ানো হচ্ছে।

পুরান ঢাকার কলতাবাজারের ওয়াসা বুথ ঘুরে দেখা যায়, পানি কিনতে আসা অধিকাংশ মানুষ দাম বৃদ্ধিকে অনুপযুক্ত মনে করছেন।

একজন গ্রাহক বলেন, যে জিনিসের দাম একবার বাড়ে তা কমার কোনও লক্ষণ থাকে না। পানি মানুষের দৈনন্দিন জীবনের জন্য খুবই জরুরি। হঠাৎ ২০ পয়সা বৃদ্ধি চাপ সৃষ্টি করছে।

আরেকজন গ্রাহক বলেন, সরকার বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে হাজার কোটি টাকা ব্যয় করছে। অথচ খাবার-পানিতে কোনও ভর্তুকি নেই। নিত্যপ্রয়োজনীয় জিনিসে ভর্তুকি দেয়া উচিত।

ওয়াসার কর্মকর্তারা জানিয়েছেন, এটিএম বুথ পরিচালনা খরচ এবং পানির কেমিক্যাল ও ফিল্টারের দাম বৃদ্ধি এবং ম্যানটেইনেন্স কস্ট বেড়ে যাওয়ার কারণে দাম বৃদ্ধি করা হয়েছে।

ঢাকা ওয়াসার উপপ্রধান জনতথ্য কর্মকর্তা মো. ইমরুল হাসান বলেন, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ খরচ এবং সেবা বজায় রাখার জন্য পানির দাম বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ আগস্টও ওয়াসার এটিএম বুথের পানি ৪০ পয়সা থেকে হঠাৎ ৮০ পয়সা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল।

ঢাকা ওয়াসা ও যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা ড্রিংকওয়েল মিলে রাজধানীতে ৩০২টি ওয়াটার এটিএম বুথ স্থাপন করেছে। ব্যাংকের এটিএম কার্ডের মতো একটি আরএফআইডি কার্ডে নির্দিষ্ট স্থানে পানি সংগ্রহ করা যায়।

প্রতি গ্রাহক কার্ডে ১০ টাকা থেকে ৯৯৯ টাকা পর্যন্ত রিচার্জ করতে পারে। বুথে পানি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পাওয়া যায়। এই সেবা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

গ্রাহকরা মনে করছেন, পানির দাম বৃদ্ধি কেবল তাদের দৈনন্দিন ব্যয় বাড়াচ্ছে না বরং নিরাপদ পানিতে নাগরিকদের প্রবেশাধিকারকেও প্রভাবিত করছে।

বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য দৈনন্দিন প্রয়োজনীয় ২৫–৩০ লিটার পানি কিনতে এই দাম বৃদ্ধির চাপ যথেষ্ট।

পানি মানুষের মৌলিক অধিকার। দাম বৃদ্ধির আগে ভর্তুকি বা সামাজিক নীতি প্রয়োগ করা উচিত ছিল বলেন একজন স্থানীয় বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan