বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন
Notice :

ঈদে গদখালী ফুলের রাজ্যে দর্শনার্থীদের ঢল

তরিকুল ইসলাম,শার্শা, যশোর, প্রতিনিধি

ঈদুল ফিতরকে ঘিরে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী যেন এক জীবন্ত রঙের স্বর্গ।দেশের বৃহত্তম ফুল উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত এই “ফুলের রাজ্য” জুড়ে বইছে উৎসবের মিষ্টি আমেজ। আজ শুক্রবার(২৭মার্চ) চারদিকে শুধু ফুল আর ফুল গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, জারবেরা, গ্লাডিওলাসের মনমুগ্ধকর সৌন্দর্যে ভরে উঠেছে প্রকৃতি।
ঈদকে সামনে রেখে গদখালীর ফুলচাষিরা আগেভাগেই জমি প্রস্তুত করে বিভিন্ন জাতের ফুল চাষ করেছেন। এখন সেই ফুলে ভরে উঠেছে মাঠ, আর সেই সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন অসংখ্য দর্শনার্থী। পরিবার-পরিজন নিয়ে অনেকে ঘুরতে এসে ছবি তুলছেন, উপভোগ করছেন প্রকৃতির অপার রূপ।
দর্শনার্থীরা জানান, গদখালীর এই ফুলের সমারোহ যেন চোখের জন্য এক অন্যরকম প্রশান্তি। ঈদের ছুটিতে এমন মনোরম পরিবেশে সময় কাটানো সত্যিই দারুণ অভিজ্ঞতা।
এদিকে, ফুলের চাহিদা বেড়ে যাওয়ায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে ফুল কিনে নিয়ে যাচ্ছেন। প্রতিদিন ভোর থেকেই গদখালী ফুল বাজারে জমে উঠছে বেচাকেনা, ট্রাকভর্তি ফুল যাচ্ছে রাজধানীসহ বিভিন্ন জেলায়।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, যাতে দর্শনার্থী ও ব্যবসায়ীদের কোনো ভোগান্তিতে পড়তে না হয়।
ঈদের আনন্দে রঙ ছড়িয়ে গদখালী আজ শুধু একটি বাজার নয়, হয়ে উঠেছে এক মন ছুঁয়ে যাওয়া পর্যটন কেন্দ্র—যেখানে ফুলের সৌরভে মিশে আছে উৎসবের খুশি আর ভালোবাসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *