মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

আল্লুর পরিবর্তীত রূপ, সামাজিক মাধ্যমে ঝড়

বিনোদন ডেস্ক / ৭৯ বার ভিউ
আপডেটঃ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
ছবি সংগৃহীত

কল্পবিজ্ঞান ঘরানার সিনেমায় আল্লু দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন ৮ এপ্রিল ৪৪ বছরে পা রাখলেন। জন্মদিনের আনন্দে তিনি ভক্তদের জন্য এক নতুন ও চমকপ্রদ উপহার হিসেবে হাজির হয়েছেন অদ্ভুত ও ভয়ংকর রূপে।

নতুন সিনেমা রাকার প্রথম লুক প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লুর এই পরিবর্তিত রূপ সামাজিক ও বিনোদন মাধ্যমে ঝড় তুলেছে।

ছবির প্রথম ঝলকে আল্লুর চেহারায় দেখা গেছে মাথা ন্যাড়া, শরীরে ঘন লোম, তীক্ষ্ণ নখ এবং রহস্যময় চোখ। ভক্তরা জানিয়েছেন, এই ‘জন্তু-সদৃশ’ রূপ তার আগের কোনো চরিত্রের সঙ্গে তুলনীয় নয়। আল্লু নিজেও জানিয়েছেন, এটি তার আসন্ন ছবি রাকা-এর প্রথম প্রকাশিত রূপ।

ছবির পরিচালক অ্যাটলি কুমার। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে পুনর্জন্মের ধারণা, যেখানে অতীত ও বর্তমান সময় একত্রে ফুটে উঠবে। আল্লুর বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন যার সঙ্গে এই কল্পবিজ্ঞান ঘরানার গল্পে তাদের চরিত্রসমূহের দ্বৈত রূপ দর্শকদের মুগ্ধ করবে।

ছবির বাজেট ধরা হয়েছে প্রায় ৮০০ কোটি রুপি যা দক্ষিণী সিনেমার ক্ষেত্রে বিরল উচ্চমানের বিনিয়োগের উদাহরণ। বিশ্লেষকরা মনে করছেন, এটি দক্ষিণ ভারতের সিনেমা শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করবে।

জন্মদিন উপলক্ষে আল্লুর ভক্তরা তার বাসার সামনে আগের রাত থেকেই জড়ো হতে শুরু করেন। কেউ পোস্টার নিয়ে হাজির হন, কেউ প্রিয় চরিত্রের সাজে। তবে এই ভিড় একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আতশবাজি এবং জনসমাগমের কারণে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। লাঠিচার্জের ঘটনা ঘটলেও ভক্তদের উৎসাহ পুরোপুরি থামেনি।

পূর্বের হিট ছবি পুষ্পা : দ্য রাইজের সাফল্যের পর আল্লুর জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। নতুন ছবির প্রথম ঝলক তার ভক্তদের জন্য এক নতুন অভিজ্ঞতা হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং কল্পবিজ্ঞান ঘরানার সিনেমার জন্য উচ্চ প্রত্যাশা তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan