মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

আড়াই হাজার ফাঁসির আসামি কনডেম সেলে : মৃত্যুর অপেক্ষায় দিন গুণছেন

বিশেষ প্রতিনিধি / ৫৪ বার ভিউ
আপডেটঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

বর্তমানে বাংলাদেশে প্রায় আড়াই হাজার ফাঁসির আসামি কনডেম সেলে মৃত্যুদণ্ডের রায়ের কার্যকরির অপেক্ষায় রয়েছেন। তাদের প্রতিটি দিন কাটছে মৃত্যুর ভয়াবহ যন্ত্রণায়, আর তাদের পরিবারের সদস্যরা ক্রমাগত উৎকণ্ঠিত হয়ে আছেন।

প্রতি মৃত্যুদণ্ডের রায় কার্যকর হতে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন যা ‘ডেথ রেফারেন্স’ মামলা নামে পরিচিত। এই প্রক্রিয়া অনুসারে, মৃত্যুদণ্ডের আসামিদের বিচারিক আদালতের রায় ও নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়, তবে এতে অনেক সময় লেগে যায়।

বর্তমানে হাইকোর্টে ১,২৭২টি ডেথ রেফারেন্স মামলা বিচারাধীন, যা গত ২২ বছরে সর্বোচ্চ সংখ্যা। এই মামলাগুলোর নিষ্পত্তির জন্য হাইকোর্টে মোট চারটি বেঞ্চ রয়েছে, যেগুলো ক্রমানুসারে ২০১৮-২০১৯ সালের মামলাগুলো শুনানি করছে। আইনজীবীরা জানান, মৃত্যুদণ্ডের মামলার নিষ্পত্তিতে সাধারণত পাঁচ বছরেরও বেশি সময় লেগে যায়।

বর্তমানে ফেনী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা, মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যার মতো বহু চাঞ্চল্যকর মামলার ডেথ রেফারেন্স শুনানির অপেক্ষায় রয়েছে।

এ অবস্থায় দেশের আইনজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, মৃত্যুদণ্ডের মত স্পর্শকাতর মামলার দ্রুত নিষ্পত্তি এবং শুনানি কার্যক্রমে গতি আনা প্রয়োজন। এর জন্য পেপারবুক তৈরির গতি বাড়ানো, বেঞ্চ বাড়ানো এবং দক্ষ বিচারপতির সংখ্যা বৃদ্ধি করা উচিত।

উল্লেখযোগ্য, বরগুনা সরকারি কলেজে ২০১৯ সালে রিফাত শরীফ হত্যার মামলাটি হাইকোর্টে সাড়ে ৫ বছর ধরে ঝুলে আছে। এই মামলার আসামি মিন্নি সহ ৬ আসামিকে মৃত্যুদণ্ড দেয়ার পরেও মামলার নিষ্পত্তি হয়নি।

আইনজীবীরা দাবি করেছেন, দীর্ঘ সময় ধরে কনডেম সেলে মৃত্যুদণ্ডের আসামিরা দুঃসহ জীবন যাপন করছেন। তাই দ্রুত ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি করে মামলার নিষ্পত্তি করা উচিত এবং রাষ্ট্রপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan