মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

অর্থমন্ত্রীর আশাবাদ বনাম আইএমএফের কঠোর অবস্থান

কথাভিশন রিপোর্ট / ৯২ বার ভিউ
আপডেটঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:০২ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

রাজস্ব ও ব্যাংকিং খাতে নির্ধারিত সংস্কার কার্যক্রম বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি বাংলাদেশ—এমন পর্যবেক্ষণ তুলে ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) একটি নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, আগের কর্মসূচির সীমাবদ্ধতা বিবেচনায় এবার আরও কিছু অতিরিক্ত শর্ত যুক্ত হতে পারে।

সূত্রগুলো জানায়, কর আদায় বাড়ানো, আর্থিক খাতে শৃঙ্খলা আনা এবং ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় আইএমএফ নতুন কাঠামোতে এগোতে আগ্রহী।

এদিকে ঋণের কিস্তি ছাড় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমানে যেসব বিষয় আটকে আছে, সেগুলো সমাধানে সরকার কাজ করছে এবং আগামী ১৫ দিনের মধ্যেই ইতিবাচক অগ্রগতি আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে আইএমএফ সদর দফতরে শুক্রবার (১৭ এপ্রিল) দুটি টিমের সঙ্গে বৈঠক হয় অর্থমন্ত্রীর নেতৃত্ব ওয়াশিংটন ডিসিতে অবস্থান করা বাংলাদেশ মিশনের। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি তুলে ধরেন অর্থমন্ত্রী।

জানা যায়, আইএমএফ থেকে প্রতিশ্রুত সাড়ে ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় এখনও বাকি ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। এরমধ্যে চলতি অর্থবছরের জুনের মধ্যে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়ের প্রত্যাশা নতুন সরকারের। সংস্থাটির শর্ত বাস্তবায়নে উদাসীনতা ঋণ ছাড়ে বাধা হতে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় ব্যাংক খাতের সংস্কারে ধীর গতি, নতুন ব্যাংক রেজ্যুলেশন আইন, রাজস্ব আদায় পরিস্থিতি ভালো না হওয়ায় আইএমএফ পরবর্তী ঋণ ছাড় স্থগিত করেছে। এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ ২০২৩ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তি সম্পাদন করে। এই কর্মসূচির আওতায় একই বছরের ২ ফেব্রুয়ারি প্রথম কিস্তি হিসেবে দেশটি পায় ৪৭ কোটি ৬৩ লাখ ডলার।

এরপর ২০২৩ সালের ডিসেম্বরে দ্বিতীয় কিস্তি হিসেবে ৬৮ কোটি ১০ লাখ ডলার ছাড় করা হয়। ধারাবাহিকভাবে ২০২৪ সালের জুন মাসে তৃতীয় কিস্তির ১১৫ কোটি ডলার বাংলাদেশ গ্রহণ করে।

পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এই ঋণ কর্মসূচিতে কিছু পরিবর্তন আনা হয়। ঋণের মেয়াদ ৬ মাস বাড়ানো হয় এবং মোট ঋণের পরিমাণে অতিরিক্ত ৮০০ মিলিয়ন ডলার যুক্ত করা হয়। ফলে পুরো কর্মসূচির আকার বেড়ে দাঁড়ায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে।

সবশেষে ২০২৫ সালের ২৬ জুন চতুর্থ ও পঞ্চম কিস্তি মিলিয়ে বাংলাদেশ আরও ১৩৪ কোটি মার্কিন ডলার পায় যা এই ঋণ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan