মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান

রিপোর্টারঃ / ৭৭ বার ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ন

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং দ্রব্যমূল্যের চাপ কমাতে সরকার নতুন একটি উদ্যোগ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু করেছে। এ কর্মসূচির মাধ্যমে দেশের দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল প্রায় পৌনে ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের মাধ্যমে সারাদেশে পর্যায়ক্রমে সুবিধাভোগীদের মাঝে কার্ড বিতরণ শুরু হয়।

পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডের ৩৭ হাজারের বেশি নারীপ্রধান পরিবারকে মাসিক ২৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।

সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রণালয় এসব তথ্য জানায়। সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতেই এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডের ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। এরপর বিভিন্ন স্তরে যাচাই-বাছাই, ‘ডাবল ডিপিং’ (একাধিক ভাতা গ্রহণ) ও সরকারি চাকরিজীবী বাদ দেওয়ার পর চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে এই ভাতার জন্য নির্বাচিত করা হয়। পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে ‘প্রক্সি মিনস টেস্ট’ পদ্ধতিতে সম্পন্ন করায় দুর্নীতি বা স্বজনপ্রীতির সুযোগ নেই বলে দাবি করেন মন্ত্রী।

বাছাই করা প্রতিটি পরিবারকে একটি করে আধুনিক ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। স্পর্শবিহীন চিপ ও কিউআর কোড সম্বলিত এই কার্ড নিরাপদ ও দীর্ঘস্থায়ী হবে বলে জানানো হয়েছে। একটি পরিবারের পাঁচজন সদস্যের জন্য একটি করে কার্ড দেওয়া হবে। যৌথ পরিবারের ক্ষেত্রে সদস্য সংখ্যা পাঁচের বেশি হলে আনুপাতিক হারে একাধিক কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

ভাতা প্রদানের ক্ষেত্রে জি-টু-পি (সরকার থেকে ব্যক্তি) পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ উপকারভোগী নারীর পছন্দ অনুযায়ী সরাসরি তার মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হবে। তথ্য সংগ্রহের সময়ই সংশ্লিষ্টদের মোবাইল ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হয়েছে। ফলে ঘরে বসেই তারা এই ভাতা পাবেন।

তবে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত কোনো নারী গৃহপ্রধান যদি ইতোমধ্যে অন্য কোনো সরকারি ভাতা বা পেনশন পান, তাহলে সেই বিদ্যমান সুবিধা বাতিল বলে গণ্য হবে। কিন্তু পরিবারের অন্য সদস্যদের অন্যান্য ভাতা গ্রহণের সুযোগ অব্যাহত থাকবে।

এছাড়া কোনো পরিবারের সদস্য সরকারি চাকরি করলে, বাণিজ্যিক লাইসেন্স বা বড় ব্যবসা থাকলে, গাড়ি বা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের মতো বিলাসবহুল সম্পদ বা পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র থাকলেও সেই পরিবার এই ভাতা পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে।

পাইলট প্রকল্পের জন্য চলতি জুন পর্যন্ত ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ২৫ কোটি ১৫ লাখ টাকা ভাতা হিসেবে সরাসরি দেওয়া হবে এবং বাকি ১২ কোটি ৯২ লাখ টাকা তথ্য সংগ্রহ, সফটওয়্যার তৈরি ও কার্ড তৈরির মতো কার্যক্রম বাস্তবায়নে ব্যয় হবে। ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন, ২০২৬’ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan