বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন
Notice :

গবিসাস কার্যালয় পরিদর্শনে স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান অভি

Reporter Name

সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) কার্যালয় পরিদর্শন করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গবিসাস কার্যালয়ে গিয়ে সংগঠনের নেতাদের সঙ্গে আলাপ করেন নাজমুল হাসান অভি।

এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দায়িত্বশীল সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে শিক্ষাঙ্গনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অর্জন তুলে ধরা সম্ভব।

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংবাদিক সংগঠনগুলো তরুণ সাংবাদিকদের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবিসাস দীর্ঘদিন ধরে গণ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার চর্চা ও পেশাগত মান উন্নয়নে কাজ করছে-এটি ইতিবাচক উদ্যোগ।

এ সময় গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোজাহিদুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক তাহমিদ হাসান সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।

তারা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে গবিসাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত মান বজায় রেখে কাজ করে আসছে। পাশাপাশি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচি আয়োজন করা হচ্ছে।

পরিদর্শন শেষে নাজমুল হাসান অভি গবিসাসের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং ভবিষ্যতে সাংবাদিকতার ইতিবাচক পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার আশা প্রকাশ করেন।

এ সময় গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক তানিয়া আহমেদ তন্নি ও সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *