মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন জ্বালানি সংকটে ক্রেতা হারানোর শঙ্কা পোশাক শিল্পে স্পিকারের চিঠি না আসায় গাজী নজরুলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না ইসি আরও এক বছরের জন্য জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম মুন্সিগঞ্জে চারা উৎপাদনে বদলেছে কৃষকের ভাগ্য টোকিওতে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বন্ধ ট্রেন-ফ্লাইট রোহিঙ্গাদের অধিকার ও প্রত্যাবাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি
Notice :

জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করব: নাহিদ ইসলাম

Reporter Name

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় নারীশক্তি’।

রোববার (৮ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আহ্বায়ক পদে রয়েছেন মনিরা শারমিন ও সদস্য সচিব ডা. মাহমুদা মিতু। এছাড়া মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, সারা দেশের জুলাইয়ের যে সব নারী কণ্ঠস্বর হারিয়ে গিয়েছে আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করব। জাতীয় নারীশক্তি আবারও তাদের সামনে নিয়ে আসবে।

জুলাই পরবর্তী সময়ে নারীরা কেন সম্মুখভাগ থেকে সরে গিয়েছে, এটা নিয়ে নানা প্রশ্ন আছে। এটার দায় আমাদেরও। এখনও যারা রাজনীতিতে আছে তারা এতটা সাইবার বুলিংয়ের স্বীকার হয়েছে যে, তারা পিছিয়ে যেতে বাধ্য হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এনসিপির সহযোগী সংগঠন হলেও জাতীয় নারীশক্তি স্বাধীনভাবে কাজ করবে বলে জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, বৈষম্যহীন নারী অধিকার মর্যাদা আদায়ে কাজ করবে সংগঠনটি।

এসময় চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *