মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

ফেব্রুয়ারি মাসের বেতন না পেয়ে শিক্ষকরা হতাশ

রিপোর্টারঃ / ১১৪ বার ভিউ
আপডেটঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৮:১৪ পূর্বাহ্ন

দেশের বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত প্রায় পৌনে চার লাখ শিক্ষক ও কর্মচারী এখনও ফেব্রুয়ারি মাসের বেতন পাননি। গত মঙ্গলবার সরকারি অনুমোদন সাপেক্ষে বেতন প্রক্রিয়াকরণ শুরু হলেও অর্থ ছাড়ের বিলম্বের কারণে শিক্ষকেরা এখনো বেতন পাননি। অনেকে এর ফলে ঈদের কেনাকাটাও করতে পারছেন না এবং এতে হতাশা প্রকাশ করেছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, স্কুল ও কলেজের শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন অনুমোদন করা হয়েছে। এরপর প্রয়োজনীয় তথ্য আইবাস সিস্টেমে পাঠানো হলেও রোববার (৮ মার্চ) সকাল ১১টা ১০ মিনিট পর্যন্ত কোনো টাকা ব্যাংকে যায়নি। অনুদান বিতরণকারী ব্যাংকগুলোতে অর্থ পৌঁছায়নি বলে শিক্ষকরা বেতন পাননি।

মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী জানিয়েছেন, আইবাস থেকে বেতন প্রেরণের তথ্য এখনও পাঠানো হয়নি। আজকের মধ্যে আমরা বিষয়টি সমাধান করার ব্যবস্থা নেব।

তিনি আরও জানান, শিক্ষকরা বেতন না পাওয়ায় ঈদের কেনাকাটায় অসুবিধা অনুভব করছেন, বিষয়টি মাউশির নজরে আছে।

প্রতিটি মাসে শিক্ষক ও কর্মচারীদের বেতন প্রস্তাবনা প্রতিষ্ঠান প্রধান পাঠান। প্রস্তাবিত বিল যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। চূড়ান্ত অনুমোদনের পরই শিক্ষক-কর্মচারীদের বেতন ব্যাংকে পৌঁছে।

সরকার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা সময়মতো নিশ্চিত করতে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এই প্রক্রিয়ার ফলে বেতন-ভাতা আরও স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়াজাত করা সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan