মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন জ্বালানি সংকটে ক্রেতা হারানোর শঙ্কা পোশাক শিল্পে স্পিকারের চিঠি না আসায় গাজী নজরুলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না ইসি আরও এক বছরের জন্য জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম মুন্সিগঞ্জে চারা উৎপাদনে বদলেছে কৃষকের ভাগ্য টোকিওতে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বন্ধ ট্রেন-ফ্লাইট রোহিঙ্গাদের অধিকার ও প্রত্যাবাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি
Notice :

শেরপুরে ১ আসনে জামায়াতের রাশেদ ও ২ আসনে বিএনপির ফাহিম বিজয়ী

শেরপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে শেরপুর-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ১ লাখ ২৭ হাজার ৮১১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৮ হাজার ৩৪২ ভোট। এছাড়া ৬২ হাজার ৪১৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন বিএনপির বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ। এ আসনের মোট ১৪৫ টি ভোট কেন্দ্রে হাফেজ রাশেদুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থীর চেয়ে ৬৫ হাজার ভোট বেশি পেয়েছেন।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে এসব ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

আর শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৫৬ ভোট। এছাড়া ৪ হাজার ৮৭৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস।

এ আসনের মোট ১৫৪ টি কেন্দ্রে প্রকৌশলী ফাহিম চৌধুরী নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থীর চেয়ে ১০ হাজার ১৩৭ ভোট বেশি পেয়েছেন।

জেলা রিটার্নিং অফিসের তথ্যমতে, শেরপুর-১ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এ আসনে ভোট পড়েছে ২ লাখ ৭৫ হাজার ১৩৬ টি। মোট ভোট পড়েছে প্রায় ৬১ শতাংশ। এর মধ্যে বাতিল হয়েছে ৫ হাজার ১৪৬ টি ভোট।

আর শেরপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৪০ হাজার ৩৪ জন। মোট ভোট পড়েছে ২ লাখ ৩৪ হাজার ৪৫৪ ভোট। ভোট পড়েছে প্রায় ৫৪ শতাংশ। এর মধ্যে বাতিল হয়েছে ৪ হাজার ৯৮৩ টি ভোট।

এর আগে উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শেরপুরের ২টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়ে চলে একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।  দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোটগ্রহণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *