মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন অপ্রতিম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, সরাসরি জড়িত তিনজন : পুলিশ হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক বিস্ফোরণের ঘটনা ইনুর মামলার ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩ অভিযোগ প্রমাণিত ধামরাইয়ে ব্যাটারি কারখানায় রাতে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর অপ্রতিমের শেষ বিদায়, বাবার কণ্ঠে ন্যায়বিচারের দাবি
Notice :

ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আইঙ্গন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দান শেষে সাংবাদিকদের কাছে অনুভূতি ব্যক্ত করছেন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-২০ ধামরাই আসনে ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৪৭কেন্দ্র শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শুরু হয়।

আজ বৃহস্পতিবার (১২ফ্রেরুয়ারী) সকাল সাড়ে ৭টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে বিকাল সাড়ে ৪টার পর্যন্ত। ঢাকা-২০ ধামরাই আসনে মোট ৬জন প্রাথী প্রতিদ্বন্দীতা করছেন। তারা প্রত্যেক প্রার্থী যার যার কেন্দ্রে ভোট দিয়েছেন। সকালে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা- ২০ ধামরাই আসনে ১৪৭ কেন্দ্রে ৭১০টি বোথে ভোট গ্রহণ চলেছে। এতে ৬ প্রার্থী প্রতীদ্বন্দীতা করেছেন। ধামরাই পৌরশহরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন আইঙ্গন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন, খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আশরাফ আলী নিজ এলাকা যাদবপুর ভুবনমোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। , জাতীয় পার্টির আহছান আছু  চৌহাট ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাবিলা তাসনিদ, এবি পার্টির কর্নেল হেলাল উদ্দিন, জাতীয় সমাজ তান্ত্রিক দল আরজু মিয়া ধামরাই উপজেলার ভোটার না বলে জানা যায়।

ধামরাইয়ে ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে একটি উপজেলা। ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে ছলছে ভোট গ্রহণ। উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা মোট ভোটার সংখ্যা রয়েছে ৩লাখ ৭৬হাজার ৬৩৯টি। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১লাখ ৮৭হাজার ৮৩৫টি, মহিলা ভোটার সংখ্যা ১লাখ ৮৮হাজার ৮০২টি। ধামরাই উপজেলায় ১৪৭টি ভোট কেন্দ্রে ৭১০টি  বুথে ভোট গ্রহণ চেলেছে এদের মধ্যে দুই জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।

এছাড়া প্রতি কেন্দ্রে কঠোর নিরাপত্তার জন্য ছিল আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার এবং সেনাবাহিনীর সদস্যরা সর্বক্ষণ মাঠে ও ভোট কেন্দ্রে নজর রাখছেন। ভোট সুষ্ঠু করতে ৭জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে বিজিবি একটি টহল টিম উপজেলার সার্বক্ষণিক কেন্দ্রে কেন্দ্রে টহল দিচ্ছিল।

এর আগে গতকাল ভোট গ্রহনের অন্যান্য সামগ্রী ভোটকেন্দ্রে পৌছিয়ে দেওয়া হয়েছে। তবে ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এই ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার খান সালমান হাবিব বলেন, আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের মাঝে উৎসবের কোন কমতি ছিলনা। কারণ প্রতিটি ভোটার শান্তি পুর্ণভাবে ভোট গ্রহনের সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছিল। তাই সবায় ভোটকেন্দ্রে এসে শান্তি পুর্ণভাবে ভোট দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *