বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন জ্বালানি সংকটে ক্রেতা হারানোর শঙ্কা পোশাক শিল্পে
Notice :

মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার আয়োজনে এবং উপজেলা প্রশাসন, মোরেলগঞ্জের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম। এছাড়াও প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাগেরহাট জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক মেজবাহ উদ্দিন,জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট শরিফুল ইসলাম। এ মাসব্যাপী আবাসিক প্রশিক্ষণে মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের সর্বমোট ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ এর সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধনী ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মো.শেফাইনূর আরেফিন,মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো.কায়কোবাদ আকুঞ্জী, প্রোগ্রাম সহকারী ত্রিদ্বীপ সরকার এবং থানার এসআই ইব্রাহিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশিক্ষকগণ আশা প্রকাশ করেন যে, তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরও দক্ষ হয়ে উঠবেন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও শৃঙ্খলা কাজে লাগিয়ে তারা স্থানীয় পর্যায়ে জনগণকে আরও দ্রুত ও মানসম্মত সেবা প্রদানে সচেষ্ট হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *