মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

সৌদিতে হুথিদের হামলায় নারী-শিশুসহ আহত ৭৩

আন্তর্জাতিক ডেস্ক / ৫৪ বার ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি করেছে রিয়াদ। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি জ্বালানি স্থাপনা ও অবকাঠামোতেও হামলার অভিযোগ উঠেছে। এতে বিভিন্ন স্থানে আগুন ধরে যায় এবং কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে এসব তথ্য জানান। খবর আলজাজিরার।

আল-মালিকি জানান, সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান অঞ্চলের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে হুথিরা হামলা চালিয়েছে। তবে হামলাগুলো ঠিক কখন সংঘটিত হয়েছে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট সময় উল্লেখ করেননি।

তিনি এসব হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা’ হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে সৌদি আরবের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের জন্য সরাসরি হুমকি তৈরি হয়েছে।

হামলা প্রতিহত করা এবং হুমকির উৎসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোট প্রয়োজনীয় সব ধরনের সামরিক ও অভিযান পরিচালনামূলক পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

অন্যদিকে সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলে জ্বালানি খাতের কয়েকটি স্থাপনা ও অবকাঠামোতে হামলা চালানো হয়। এতে কয়েকজন নাগরিক ও বাসিন্দা আহত হয়েছেন। হামলার পর বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে।

পরিস্থিতির কারণে কিছু স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

তবে সৌদি কর্তৃপক্ষের এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হুথি গোষ্ঠী।

এর আগে হুথিরা দাবি করে, উত্তর ইয়েমেনের আল-জাওফ গভর্নরেটের আল-হাজম এলাকায় একটি কারাগারে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, ওই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

হুথিরা আরও অভিযোগ করেছে, ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন চলমান সামরিক তৎপরতা বিনা জবাবে পার পাবে না।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর থেকেই দেশটিতে সংঘাত অব্যাহত রয়েছে। এর পরের বছর হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে আসছে এই জোট।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দুই পক্ষের সরাসরি লড়াই অনেকটাই কমে এসেছিল। তবে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির সঙ্গে ইয়েমেন সংঘাতও ফের তীব্র হয়ে উঠেছে।

চলতি বছরের জুলাইয়ে সানা বিমানবন্দরে হামলার পর হুথিরা সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই মাসের শেষদিকে সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্র অবরোধের ঘোষণা দেয় গোষ্ঠীটি। এরপর লোহিত সাগরে সৌদি-সংশ্লিষ্ট জাহাজে হামলার ঘটনাও ঘটে।

গত বৃহস্পতিবার হুথিরা বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। তারা পশ্চিম তাইজ ও দক্ষিণ হোদেইদাহ হয়ে লোহিত সাগরের বন্দরনগরী আল-মাখা এবং বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে।

প্রথমদিকে লড়াই তাইজের পশ্চিম ও হোদেইদাহর দক্ষিণাঞ্চলে সীমাবদ্ধ থাকলেও পরে তা আল-দালেয়া, মারিব, আল-জাওফ ও আল-বাইদা প্রদেশেও ছড়িয়ে পড়ে।

হুথিদের বিভিন্ন দিকে ব্যস্ত রাখা এবং তাদের ওপর সামরিক চাপ বাড়াতেই সরকারপন্থি বাহিনী এ কৌশল নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত ২৪ আগস্ট থেকে ইয়েমেনের সংঘাতে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৭৮ জন নিহত বা আহত হয়েছেন।

এ ছাড়া গত বৃহস্পতিবার থেকে সংঘাতের কারণে ২১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

ফলে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার সামরিক উত্তেজনার পাশাপাশি দেশটির অভ্যন্তরীণ মানবিক পরিস্থিতিও ক্রমেই আরও জটিল হয়ে উঠছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan