মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

ধামরাইয়ে ১৪৭ কেন্দ্রের মধ্যে ১৩টি ঝুঁকিপূর্ণ

কথাভিশন রিপোর্ট / ৮২ বার ভিউ
আপডেটঃ বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২০ (১৯৩) ধামরাই আসনের ১৪৭টি কেন্দ্রের মধ্যে ১৩ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার  খান সালমান হাবিব।

ধামরাই উপজেলায় মোট ভোটার ৩লাখ ৭৬হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৮৭হাজার ৮৩৫ জন। মহিলা ভোটার ১লাখ ৮৮হাজার ৮০২ জন। মোট ভোট কক্ষ ৭১০টি।

প্রশাসনের দেওয়া তথ্যমতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে- চর চৌহাট সরকারী প্রাথিমক বিদ্যালয়, হালুয়াপাড়া সরকারী প্রাথিমক বিদ্যালয়, কান্টাহাটি সরকারী প্রাথিমক বিদ্যালয়, গাংগুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভালুম সরকারী প্র্থমিক বিদ্যালয়, বরাটিয়া আলহাজ্ব মাওলানা ইয়াছিন প্রি-ক্যাডেট  দাখিল মাদ্রাসা, বরাটিয়া আলহাজ্ব মাওলানা ইয়াছিন প্রি-ক্যাডেট দাখিল মাদ্রাসা নিচ, গোয়ালদী সরকারী প্রাথমিক বিদ্যালয়, শরীফবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়, শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা, খাতরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফড়িঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোয়ালদী সরকারী প্রাথমিক বিদ্যালয় (নতুন)।

ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ এস এম সাদিকুর রহমান জানান, অতীতে ভোট কেন্দ্রগুলোতে রাজনৈতিক সহিংসতা, স্থানীয় প্রভাবশালীদের অবস্থান, ভোট কেন্দ্র দখলকে বিবেচনায় নিয়ে ১৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। ঐ সব আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে কেন্দ্রগুলো ঝুকিপূর্ণ হলেও ভোট গ্রহণের কোন সমস্য হবে না।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হুদা খান বলেন, ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে এবং ঐ সকল কেন্দ্রে পর্যাপ্ত পরিমান পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। আশা করছি কেন্দ্র গুলোতে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হবে।

এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার খান সালমান হাবিব জানান, এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। আমাদের পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। কেউ যদি ভোট বানচালের চেষ্টা করে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষে সার্বক্ষনিক ভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আশা করছি ধামরাইয়ে সুন্দর ভাবে ভোট গ্রহণ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan