মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান মামলায় জামিনের পরও কারামুক্তি কেন বিলম্বিত

কথাভিশন রিপোর্ট / ৬১ বার ভিউ
আপডেটঃ রবিবার, ৩ মে, ২০২৬, ৩:২৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান মামলায় সারাদেশে সহিংসতার ঘটনা নিয়ে দায়ের করা মামলাগুলোর ক্ষেত্রে বেশ কিছু বিতর্কিত অভিযোগ উঠেছে। বিশেষত জামিন পাওয়ার পরও আসামিদের কারামুক্তি বিলম্বিত হচ্ছে, কারণ আদালতের আদেশ বাস্তবায়নে ‘পুলিশের পাঁচ স্তরের ক্লিয়ারেন্স’ প্রক্রিয়া জটিলতা সৃষ্টি করছে।

যদিও আদালত থেকে জামিন পাওয়ার পর আসামির মুক্তি নিশ্চিত হওয়ার কথা, তবে বাস্তবে তা দ্রুত সম্ভব হচ্ছে না। জামিন আদেশের পর একাধিক ধাপ পার করে আসামিদের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়। এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে ক্লিয়ারেন্সের জন্য ঘুষ আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা গেছে, আসামি জামিন পাওয়ার পর প্রথমে ডিসি প্রসিকিউশন, বিভাগীয় পুলিশ, গোয়েন্দা বিভাগ ও সংশ্লিষ্ট থানার মাধ্যমে একটি দীর্ঘ ক্লিয়ারেন্স প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়ার মধ্যে পুলিশের কিছু অসাধু কর্মকর্তা ঘুষের মাধ্যমে অর্থ আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঢাকা জজকোর্টের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, রাজনৈতিক মামলায় জামিন পাওয়া সত্ত্বেও আসামি সহজে মুক্তি পান না। অভিযোগ উঠেছে, পুলিশ ও দালালচক্র মামলার আসামিদের ‘ম্যানেজ’ করার জন্য টাকা দাবি করছে। একইভাবে, জামিনের পর অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের মুক্তি আটকে রাখা হচ্ছে।

এ ধরনের অনিয়মের মধ্যে জামিন আদেশে বাধার সৃষ্টি হচ্ছে। অভিযোগ রয়েছে, আসামির মুক্তি নিশ্চিত করতে প্রতিটি স্তরের ক্লিয়ারেন্সে অর্থ আদায় করা হচ্ছে। ভুক্তভোগীদের দাবি, অনেক সময় জামিনের পরেও নতুন মামলা দায়ের করা হয় যার ফলে আসামির মুক্তি বিলম্বিত হয়।

জুলাই গণঅভ্যুত্থানে সহিংসতায় জড়িত না থাকা বহু নিরপরাধ ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষত কিছু কুচক্রী মহল ও আইনজীবী সুবিধা লাভের জন্য এসব নিরপরাধ ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করেছে।

এই প্রতিবেদন ঘিরে অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে রাজনৈতিকভাবে প্রভাবিত ব্যক্তিদের মামল থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র এনএম নাসিরুদ্দিন জানিয়েছেন, আদালত থেকে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তির জন্য পুলিশের কোনো প্রক্রিয়া নেই। তবে যদি কোনো বিশেষ অভিযোগ থাকে তবে সেটি তদন্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan