মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন অপ্রতিম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, সরাসরি জড়িত তিনজন : পুলিশ হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক বিস্ফোরণের ঘটনা ইনুর মামলার ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩ অভিযোগ প্রমাণিত ধামরাইয়ে ব্যাটারি কারখানায় রাতে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর অপ্রতিমের শেষ বিদায়, বাবার কণ্ঠে ন্যায়বিচারের দাবি
Notice :

রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা, তারাকান্দা বাজারে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর একই সময়ে বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচির ঘোষণা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে স্থানীয় প্রশাসন রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, পহেলা বৈশাখের দিন বিকেলে তারাকান্দা সরকারি কলেজ রোড এলাকায় ১১ দলীয় জোট সমর্থিত ফুলপুর-তারাকান্দা আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহর অনুসারীদের সঙ্গে বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় যুবদল নেতা রিয়াদ আহত হন।

এই ঘটনার প্রতিবাদে আহত রিয়াদের পক্ষের অনুসারীরা ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. জোবায়েদ হোসেন শাকিলের নেতৃত্বে তারাকান্দা দক্ষিণ বাজারের চৌধুরী রাইস মিল এলাকায় বিকেলে বিক্ষোভ মিছিল ও কর্মসূচির ডাক দেয়।

অন্যদিকে একই সময়ে উত্তর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক কর্মসূচির আহ্বান জানান মোতাহার হোসেন তালুকদারের অনুসারীরা। একই সময় ও কাছাকাছি স্থানে দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা দ্রুত বাড়তে থাকে এবং সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তাৎক্ষণিকভাবে ১৪৪ ধারা জারি করে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানবীর আহম্মেদ জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) রাকিবুর রহমান বলেন, সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি চলছে।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম জানান, বাজার এলাকায় ১৪৪ ধারা জারির মাধ্যমে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দুপুর আড়াইটার দিকে মাইকিংয়ের মাধ্যমে স্থানীয়দের ১৪৪ ধারা জারির বিষয়টি অবহিত করে পুলিশ প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *