বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন
Notice :

এমপি আমির হামজাকে আবারো লিগ্যাল নোটিশ

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি এবং ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে আবারো লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এবার কুষ্টিয়ায় জেলা প্রশাসক (ডিসি) বদলি হয়ে আসার জন্য ২০-৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্য দেওয়ার কারণে তাকে লিগ্যাল নোটিশ দিয়েনে কুষ্টিয়ার সদর উপজেলার একটি ইউনিয়ন যুবদলের সভাপতি।

এর আগে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবকারী ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের দাবি জানিয়ে আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এক ছাত্রদল নেতা।

সোমবার (১৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের অ্যাড. আলহাজ মো. আব্দুল মজিদের মাধ্যমে এ লিগ্যান নোটিশ পাঠায় সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন যুবদলের সভাপতি রবিউল ইসলা।

নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে তথ্যদাতার পরিচয় জনসম্মুখে প্রকাশ অথবা আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

লিগ্যাল নোটিশ সুত্রে জানা যায়, গত ২৭ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় বক্তব্যকালে সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, কুষ্টিয়ার ডিসি আসতে কমপক্ষে এখন ৩০-৫০ কোটি টাকা খরচ করে আসা লাগে। এর আগে ২০ কোটি পর্যন্ত শুনেছিলাম। একজন ডিসি-এসপিকে আসতে ৫০ লাখ টাকা দিয়ে তারপরে এই চেয়ারে বসা লাগে।

এসময় আমির হামজা আরও বলেন, সদর থানার ওসিকে অন্তত ২০ লাখ টাকা উপরওয়ালাকে দিয়ে এখানে আসা লাগে। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে।

ওই আলোচনায় আমির হামজা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকেও ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ আখ্যা দেন।

এর আগে গত ১ এপ্রিল কুষ্টিয়া সদর উপজেলার সোনাপুর নওয়াপাড়া এলাকার বাসিন্দা এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসানের পক্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবকারী ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের দাবি জানিয়ে আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠান একই আইনজীবী।

এ ব্যপারে মুফতি আমির হামজার কোন বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *