বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
পূজার সঙ্গে শাহরুখের বন্ধুত্বের মুহূর্ত দেখে ভক্তদের প্রশংসার বন্যা ইউপি-পৌরসভাসহ ৬৫৪৪ প্রতিষ্ঠানে বসবে সোলার প্যানেল : মীর শাহে আলম ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি
Notice :

নেদারল্যান্ড কোম্পানি সুইপ স্মার্টের সঙ্গে রাসিকের মতবিনিময়

কথাভিশন রিপোর্ট

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এর সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে নেদারল্যান্ডসের কোম্পানি সুইপ স্মার্টের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

মতবিনিময় সভায় নগরীর বর্জ্য সংগ্রহ, পরিবহন ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সুইপ স্মার্টের প্রতিনিধিরা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি, ডিজিটাল মনিটরিং এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

পাশাপাশি রাসিক কর্তৃপক্ষ নগরবাসীর জন্য উন্নত সেবা নিশ্চিত করতে এসব প্রযুক্তি প্রয়োগের সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন।

সভায় সুইপ স্মার্টের পক্ষে উপস্থিত ছিলেন সুইপ স্মার্টেও ম্যানেজিং ডিরেক্টর নীলস ভ্যান ডেন হুক, কনসালট্যান্ট স্যান্ডি ইন্দ্রিয়ানা, চিফ কোঅর্ডিনেটর লেফটেন্যান্ট কর্নেল এ টি এম মুজিবুল আলম (অব.) এবং ইঞ্জিনিয়ার কনসালট্যান্ট আহসানউল্লাহ দেওয়ান।

সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু এবং সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার পরাগ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *