মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

নৈতিক চিকিৎসক গড়ে তোলার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

কথাভিশন ডেস্ক / ৫৮ বার ভিউ
আপডেটঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ন
ছবি; সংগৃহীত

দেশের স্বাস্থ্যখাতে দক্ষ ও নৈতিক চিকিৎসক তৈরির ওপর জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, মেডিকেল শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান নয়, মানবিকতা ও নৈতিকতা নিয়েও গড়ে তুলতে হবে। আর এ ক্ষেত্রে বেসরকারি মেডিকেল কলেজগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাজধানীর এক অনুষ্ঠানে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)-এর বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা মহামারির সময় বিশ্বব্যাংকের অর্থায়নে জেলা পর্যায়ে চালু হওয়া ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিটগুলো পুনরায় চালু করা হচ্ছে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় ২০২৪ সালের শেষে এসব ইউনিট বন্ধ হয়ে গেলেও আগামী সপ্তাহ থেকেই আবার কার্যক্রম শুরু হবে।

মন্ত্রী বলেন, একজন ভালো চিকিৎসক হতে হলে নৈতিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোগীরা চিকিৎসকদের ওপর গভীর আস্থা রাখেন। তাই মেডিকেল ইথিকসকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থার কথাও তিনি উল্লেখ করেন।

মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এমন পরিস্থিতি মোকাবিলায় সহায়ক পরিবেশ তৈরি করা জরুরি।

স্বাস্থ্যশিক্ষাকে আরও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। শিক্ষার্থীরা যেন মানসম্মত শিক্ষা পায়। কিন্তু অতিরিক্ত চাপের মধ্যে না পড়ে সেই ভারসাম্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মেডিকেল শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ চালুর দাবির বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানিয়ে মন্ত্রী বলেন, বিষয়টি আর্থিক সক্ষমতা ও ঋণ পুনরুদ্ধারের বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।

দেশে হামের প্রকোপ নিয়ন্ত্রণে আগামী ২০ এপ্রিল সারাদেশে টিকাদান কর্মসূচি পরিচালনার কথাও উল্লেখ করেন তিনি। এ সময় চিকিৎসকদের অবদান ও ত্যাগের প্রশংসা করেন। বিশেষ করে করোনা মহামারির সময় তাদের ভূমিকার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএমসিএ সভাপতি ডা. শেখ মহিউদ্দিন। এছাড়া বিভিন্ন স্বাস্থ্য সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে দেশের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

এর আগে একই দিনে বিপিএমসিএ’র ১৭তম বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan