মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন অপ্রতিম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, সরাসরি জড়িত তিনজন : পুলিশ হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক বিস্ফোরণের ঘটনা ইনুর মামলার ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩ অভিযোগ প্রমাণিত ধামরাইয়ে ব্যাটারি কারখানায় রাতে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর অপ্রতিমের শেষ বিদায়, বাবার কণ্ঠে ন্যায়বিচারের দাবি
Notice :

সুযোগ পেলেই আমি খেলায় ফিরতে আগ্রহী : সাকিব আল হাসান

খেলাধুলা ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া সাবেক অলরাউন্ডার এবং প্রাক্তন সংসদ সদস্য সাকিব আল হাসান বর্তমানে খেলাধুলা ও রাজনীতির বাইরে সময় কাটাচ্ছেন। এই বিরতিকে তিনি ইতিবাচকভাবে দেখছেন এবং তার ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে সাকিব বলেন, আমার দেশের মাটি ও মানুষকে সবসময় মিস করি। এখনো দেশে ফেরার অপেক্ষা করছি এবং আশা করি শীঘ্রই সেটা সম্ভব হবে।

সাকিবের কথায়, আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। যদি দ্রুত সবকিছু সমাধান হয় তবে আমি দেশে ফিরতে পারব। নাহলে কিছুটা সময় লাগতে পারে। আমি সর্বোচ্চ চেষ্টা করছি যেন বিষয়গুলো দ্রুত মিটিয়ে ফেলতে পারি।

বর্তমানে তিনি মূলত পরিবারকে সময় দিচ্ছেন। সাকিব জানান, পরিবারের সঙ্গে মানসম্মত সময় কাটানো এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবার সুযোগ পাচ্ছি। তাই এই সময়টাকে ইতিবাচকভাবে দেখছি।

ক্রিকেট থেকে পুরোপুরি দূরে না থাকা প্রসঙ্গে তিনি বলেন, সুযোগ পেলেই আমি খেলায় ফিরতে আগ্রহী। একইসঙ্গে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও তিনি কিছুটা দিকনির্দেশ দিয়েছেন।

সাকিবের কথায়, এখন দলীয় কাজ নেই তাই ক্রিকেটকে অগ্রাধিকার দিচ্ছি। দলীয় কার্যক্রম শুরু হলে রাজনীতিতে আবার ফিরতে পারি। রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম যেখানে দেশের মানুষের জন্য বড় পরিবর্তন আনা সম্ভব।

তিনি আরও বলেন, পরিস্থিতি সবসময় একই থাকে না। পরিবর্তন হয়। আশা করি ভবিষ্যতে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে যেখানে সব দল সমান সুযোগ পাবে এবং জনগণ সিদ্ধান্ত নেবে।

সাবেক অধিনায়ক যোগ করেন, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং ভবিষ্যৎ নিয়ে ভাবার সুযোগ পাওয়াটা ইতিবাচক। দলের কার্যক্রম শুরু হলে হয়তো রাজনীতিতেও আবার চেষ্টা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *