বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন
Notice :

ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটায় জরিমানা ও ভেকু জব্দ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
চাওনা এলাকা থেকে তোলা ছবি।

ঢাকার ধামরাইয়ে ফসলি জমি রক্ষা করতে অবৈধ মাটি ব্যবসায়িদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ঢাকা-২০ আসনের এমপি আলহাজ্ব তমিজ উদ্দিন। অবৈধ মাটির ব্যবসায়িদের বিরুদ্ধে কড়া বার্তা ছড়িয়ে দিলেও ফাঁক ফোকর দিয়ে নানা ফন্দি এটে মাটির ব্যবসায়ীরা তিন ফসলী জমি ধ্বংসে লিপ্ত রয়েছে। কোন ভাবে ই বন্ধ হচ্ছে না ফসলি জমির মাটি কাটা। সাধারণ জনতা মনে করছেন ফসলী জমি রক্ষার জন্য এমপি তমিজ উদ্দিন কে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

অনুমতি ছাড়া অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোঃ নৈইমুদ্দিন ও লোকমান হোসেন নামে দুইজনকে ২লাখ টাকা জরিমানা ও একটি ভেকু জব্দ করা হয়েছে।

বুধবার(১এপ্রিল) বিকেলে দিকে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাওনা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি।

নৈইমুদ্দিন ধামরাই উপজেলার চাওনা এলাকার বাসিন্দা এবং লোকমান হোসেন নান্নার এলাকার বাসিন্দা। তারা দুই জন দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে।

স্থানীয়রা জানান, অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করেন নান্নার এলাকার লোকমান ও চাওনা এলাকার নৈইমুদ্দিন। তারা অন্যর জমি ও সরকারী রাস্তা নষ্ট করে মাটি কাটছে। আমরা নিষেধ করলেও তারা আমাদের কথা শুনে না। বাধ্য হয়ে উপজেলায় প্রশাসনকে জানায়।

এই বিষয়ে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিদওয়ান আহমেদ রাফি বলেন, অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধামরাই নান্নার ইউনিয়নের নান্নার দক্ষিণ চক এলাকায় থেকে মোঃ লোকমান হোসেনকে ১লাখ টাকা জরিমানা এবং চাওনা এলাকায় নৈইমুদ্দিনকে ১লাখ টাকা জরিমানা ও একটি ভেকু জব্দ করা হয়েছে। অবৈধভাবে যারা কৃষি জমির মাটি কাটবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *