বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন জ্বালানি সংকটে ক্রেতা হারানোর শঙ্কা পোশাক শিল্পে
Notice :

ধামরাইয়ে যুবদল নেতা ইয়াছিন ফেরদৌস মুরাদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ সকল গুম, খুন হওয়া ব্যাক্তিদের আত্মার মাগফেরাত কামনায় এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (১৩মার্চ) বিকালে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর নিজ বাড়ীতে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। পরে রোযার ফজিলত সর্ম্পকে বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা জুলহাস।

ঢাকা জেলা যুবদলের সভাপতি মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি, ঢাকা-২০ ধামরাই আসনের এমপি আলহাজ তমিজ উদ্দিন, ভোলা থেকে নির্বাচিত সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম, মানিকগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচিত সংসদ সদস্য এস এম জিন্নাহ কবির, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম পল,যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, যুবদলের কেন্দ্রীয় সংসদদের সাবেক সহ-সভাপতি তরুণ জামান লিটন, কুমিল্লা উত্তর জেলার যুবদলের সাধারণ সম্পাদক তারেক মুন্সি, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রমিজুর রহমান চৌধুরী রোমা, যুবদল নেতা ইবাদুল হক জাহিদ, ইশতিয়াক আহমেদ ফারুক, ধামরাই থানা ইটভাটা মালিক সমিতির আহবায়ক বিএনপি নেতা জালাল উদ্দিন সহ উল্লেখযোগ্য আরও  অনেক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *