মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

হারানো সরকারি অস্ত্রের সন্ধানে দেশজুড়ে বিশেষ যৌথ অভিযান

বিশেষ প্রতিনিধি / ৫৮ বার ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অভিযানের প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাবের বার্তায় বলা হয়, হারানো সরকারি অস্ত্রের অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য কারও জানা থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যাবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং নিরাপদ উপায়ে তথ্য দেওয়ার পাশাপাশি নির্ভরযোগ্য তথ্যের জন্য পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।

বিশেষ যৌথ অভিযানে সহযোগিতা করতে গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে র‍্যাব। বাহিনীটি জানিয়েছে, হারানো সরকারি অস্ত্র উদ্ধারে সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া তথ্য অভিযানকে আরও কার্যকর করতে সহায়তা করতে পারে।

যেসব নম্বরে তথ্য দেওয়া যাবে

র‍্যাব জানিয়েছে, হারানো সরকারি অস্ত্র সম্পর্কে তথ্য দিতে তাদের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হলো—

০১৭৭৭৭১১৪৪১
০১৭৭৭৭১১৪৪২
০১৭৭৭৭১১৪৪৩
০১৭৭৭৭১১৪৪৪
০২৫৫৬৬৯৯৯৯

এ ছাড়া এসব নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমেও তথ্য পাঠানোর সুযোগ রয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। একই সঙ্গে নিরাপদে তথ্য দেওয়ার ব্যবস্থা রয়েছে বলেও আশ্বস্ত করেছে বাহিনীটি।

হারানো সরকারি অস্ত্রের সন্ধান এবং সেগুলো উদ্ধারের লক্ষ্যে দেশব্যাপী এই বিশেষ যৌথ অভিযান পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan