বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ দল ও সহযোগী সংগঠনের প্রচার-প্রকাশনাও বন্ধ : তথ্য প্রতিমন্ত্রী মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে : রাষ্ট্রপতি পাকিস্তানের লাহোর কালান্দার্সে নতুন দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম ছাত্রলীগের ধর্মঘটেও রাজধানীতে স্বাভাবিক জনজীবন, সড়কে চিরচেনা যানজট শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই : চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরে ১২ কারখানায় ছুটি ঘোষণা কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, আতঙ্কে পর্যটক-বাসিন্দারা শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া হবে বন্দি বিনিময় চুক্তিতে : তথ্য উপদেষ্টা তিন জেলার শিল্পাঞ্চলে নিরাপত্তার চাদর, মোতায়েন ৩৬ প্লাটুন বিজিবি বিশেষ অনুরোধে বাংলাদেশের হজ কোটা বাড়াল সৌদি আরব ধামরাইয়ে টানা ৫ রাতে ৪টি বাসে আগুন, গ্রেফতার ৬ বৈপরীত্যের মহিমা -মিজানুর রহমান বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালি ফের বন্ধের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক / ৪২ বার ভিউ
আপডেটঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

মার্কিন নিষেধাজ্ঞা বা অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের বন্দরগুলোর ওপর চাপ অব্যাহত থাকলে এই গুরুত্বপূর্ণ নৌপথ খোলা থাকবে না এবং এর মাধ্যমে জাহাজ চলাচল তেহরানের অনুমতির ওপর নির্ভর করবে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ সতর্কবার্তা দেন। একই সঙ্গে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হলেও যুদ্ধবিরতি বা পরিস্থিতি পরিবর্তন হলে সিদ্ধান্ত বদলাতে পারে।

মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়, শত্রু দেশের নৌবাহিনীর জাহাজের জন্য এই পথ ব্যবহার নিষিদ্ধ থাকবে। তবে বাণিজ্যিক জাহাজ চলাচল কিছু শর্তের অধীনে অনুমোদন পেতে পারে।

অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালি খোলা রাখতে সম্মত হয়েছে এবং ভবিষ্যতে এটি বন্ধ না করার অঙ্গীকার করেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালি নিয়ে এই উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan