বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ দল ও সহযোগী সংগঠনের প্রচার-প্রকাশনাও বন্ধ : তথ্য প্রতিমন্ত্রী মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে : রাষ্ট্রপতি পাকিস্তানের লাহোর কালান্দার্সে নতুন দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম ছাত্রলীগের ধর্মঘটেও রাজধানীতে স্বাভাবিক জনজীবন, সড়কে চিরচেনা যানজট শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই : চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরে ১২ কারখানায় ছুটি ঘোষণা কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, আতঙ্কে পর্যটক-বাসিন্দারা শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া হবে বন্দি বিনিময় চুক্তিতে : তথ্য উপদেষ্টা তিন জেলার শিল্পাঞ্চলে নিরাপত্তার চাদর, মোতায়েন ৩৬ প্লাটুন বিজিবি বিশেষ অনুরোধে বাংলাদেশের হজ কোটা বাড়াল সৌদি আরব ধামরাইয়ে টানা ৫ রাতে ৪টি বাসে আগুন, গ্রেফতার ৬ বৈপরীত্যের মহিমা -মিজানুর রহমান বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া হবে বন্দি বিনিময় চুক্তিতে : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি / ৫ বার ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তির প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর ভাষ্য, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার ক্ষেত্রে কিছু মৌলিক অধিকার কার্যকর হওয়ার বিষয়ে সাংবিধানিক বিধান রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে করা একটি অনুরোধের বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা নিজে পাসপোর্টের জন্য আবেদন করেননি। একটি আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। পাসপোর্ট চাওয়ার বিষয়টি তার কোনো কৌশল কি না তা সরকার খতিয়ে দেখবে বলেও জানান তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে, সেটিই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরতে হবে।

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে তথ্য উপদেষ্টা জানান, ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি চূড়ান্ত করা হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি।

দেশের বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, মাফিয়া দল তাদের অর্থায়ন থামায়নি। এসব ঘটনায় জড়িতদের সরকার দ্রুত গ্রেপ্তার করবে বলেও আশ্বাস দেন তিনি।

সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি এসব সমসাময়িক বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তথ্য উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan