বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ দল ও সহযোগী সংগঠনের প্রচার-প্রকাশনাও বন্ধ : তথ্য প্রতিমন্ত্রী মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে : রাষ্ট্রপতি পাকিস্তানের লাহোর কালান্দার্সে নতুন দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম ছাত্রলীগের ধর্মঘটেও রাজধানীতে স্বাভাবিক জনজীবন, সড়কে চিরচেনা যানজট শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই : চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরে ১২ কারখানায় ছুটি ঘোষণা কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, আতঙ্কে পর্যটক-বাসিন্দারা শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া হবে বন্দি বিনিময় চুক্তিতে : তথ্য উপদেষ্টা তিন জেলার শিল্পাঞ্চলে নিরাপত্তার চাদর, মোতায়েন ৩৬ প্লাটুন বিজিবি বিশেষ অনুরোধে বাংলাদেশের হজ কোটা বাড়াল সৌদি আরব ধামরাইয়ে টানা ৫ রাতে ৪টি বাসে আগুন, গ্রেফতার ৬ বৈপরীত্যের মহিমা -মিজানুর রহমান বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরে ১২ কারখানায় ছুটি ঘোষণা

বিশেষ প্রতিনিধি / ৪ বার ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১২টি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কয়েকটি কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেন। একপর্যায়ে আশপাশের কারখানার শ্রমিকদেরও কাজে যোগ না দিয়ে বেরিয়ে আসার আহ্বান জানান তারা। এ পরিস্থিতিতে কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

তবে এ ঘটনায় কোনো সড়ক অবরোধ বা বড় ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও শিল্পাঞ্চল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মহানগরীর কাশিমপুর ও জরুন এলাকার রিপন নীটওয়্যার এবং আলিম নীটওয়্যার কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা বাইরে বেরিয়ে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদেরও বের করে আনার চেষ্টা করেন। এতে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ ছেড়ে বাইরে চলে আসেন।

শ্রমিকদের বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে নাওজোর এলাকায় আইসিসিএলসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরিস্থিতি বিবেচনায় কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ছয়টি কারখানা দিনের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

অন্যদিকে দুপুর ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার এস এম গার্মেন্টস ও এসরোটেক্স পোশাক কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন। পরে তাদের কয়েকজন বাঘেরবাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টসে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় কারখানার বাইরে থাকা কয়েকটি সিসি ক্যামেরাও ভাঙচুর করা হয়। পরে নিরাপত্তার স্বার্থে ওই কারখানাটিও ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এ ছাড়া শ্রমিক অসন্তোষের আশঙ্কায় বাঘেরবাজার, শিরিরচালা, ভবানীপুর ও মেম্বারবাড়ী এলাকার আরও কয়েকটি কারখানা বন্ধ রাখা হয়। সব মিলিয়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় ১২টি কারখানায় মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, কাশিমপুর ও জরুন এলাকার দুটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরে তারা আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদেরও বের করে আনার চেষ্টা করেন। এসব ঘটনার পর কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ছয়টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একইভাবে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার, মেম্বারবাড়ী ও শিরিরচালা এলাকার আরও ছয়টি কারখানা বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan