বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
পূজার সঙ্গে শাহরুখের বন্ধুত্বের মুহূর্ত দেখে ভক্তদের প্রশংসার বন্যা ইউপি-পৌরসভাসহ ৬৫৪৪ প্রতিষ্ঠানে বসবে সোলার প্যানেল : মীর শাহে আলম ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি
Notice :

হরমুজ এড়িয়ে নিরাপদ পথে চট্টগ্রামের দিকে তেলবাহী জাহাজ

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি ট্যাংকার আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তেলবাহী জাহাজটি ইতোমধ্যে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে।

রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফ হাসনাত জানিয়েছেন, ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি সৌদি আরব থেকে অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশে আসছে।

তিনি বলেন, জাহাজটি লোহিত সাগর অতিক্রম করে নিরাপদ পথে যাত্রা অব্যাহত রেখেছে এবং নির্ধারিত সময় অনুযায়ী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাতে পারে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, জাহাজটি ইয়েমেন উপকূলের হুতি নিয়ন্ত্রিত এলাকা পার হলেও হরমুজ প্রণালীর সংঘাতপূর্ণ অঞ্চল এড়িয়ে আরব সাগরের নিরাপদ রুট ধরে অগ্রসর হয়েছে।

তথ্য অনুযায়ী, তেলবাহী জাহাজটি সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকাল ৬টায় বাংলাদেশে রওনা হয়। তার আগে রাতে জাহাজটিতে অপরিশোধিত তেল লোড করা হয়।

এই চালানটি পৌঁছালে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) আবার পূর্ণমাত্রায় কার্যক্রম শুরু করতে পারবে। সম্প্রতি অপরিশোধিত তেলের ঘাটতির কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছিল।

এদিকে আরও একটি তেলবাহী জাহাজ ‘নর্ডিকস পলাক্স’ এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে অবস্থান করছে। হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার কারণে জাহাজটি এখনো যাত্রা শুরু করতে পারেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করতে সক্ষম। এর মাধ্যমে দেশের মোট জ্বালানি তেলের চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করা হয়।

তবে দেশের সামগ্রিক জ্বালানি চাহিদার বেশিরভাগই আমদানিনির্ভর। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এর তথ্য অনুযায়ী, মোট চাহিদার প্রায় ৯২ শতাংশ জ্বালানি তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। বাকি ৮ শতাংশ আসে স্থানীয় উৎস ও কনডেনসেট প্রক্রিয়াজাত করে।

দেশে ব্যবহৃত জ্বালানি তেলের সবচেয়ে বড় অংশ ব্যবহার হয় পরিবহন খাতে, যা মোট ব্যবহারের প্রায় ৬৩ দশমিক ৪১ শতাংশ। এর পরের অবস্থানে রয়েছে কৃষি খাত, যেখানে সেচের কাজে ব্যবহৃত হয় প্রায় ১৫ দশমিক ৪১ শতাংশ জ্বালানি।

এ ছাড়া বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় ১১ দশমিক ৬৭ শতাংশ, শিল্প খাতে ৫ দশমিক ৯৬ শতাংশ এবং গৃহস্থালি কাজে প্রায় ১ শতাংশ জ্বালানি ব্যবহৃত হয়।

দেশের জ্বালানি ব্যবহারের তালিকায় শীর্ষে রয়েছে ডিজেল। এরপর পর্যায়ক্রমে রয়েছে ফার্নেস অয়েল, পেট্রোল, অকটেন, কেরোসিন এবং বিমান পরিবহনে ব্যবহৃত জেট ফুয়েল।

বিপিসি সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে সংস্থাটি মোট ৬৮ লাখ ৩৫ হাজার ৩৪১ টন জ্বালানি তেল বিক্রি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *