মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ ৮ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি / ৭৬ বার ভিউ
আপডেটঃ রবিবার, ৩ মে, ২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

সিলেটে দক্ষিণ সুরমার তেলিবাজারে রোববার সকাল ৬টার দিকে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৮ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতরা সিলেট থেকে সুনামগঞ্জ যাচ্ছিলেন একটি পিকআপে করে। এ সময় চট্টগ্রাম থেকে সিলেটের দিকে আসছিল একটি কাঁঠালবোঝাই ট্রাক। সংঘর্ষের ফলে ঘটনাস্থলে ৪ জন নিহত হন আর বাকি ৪ জন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম ও দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুইজন নারী শ্রমিক রয়েছেন তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার পর পুলিশ এবং স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এই দুর্ঘটনা এক বছর আগে ২০২৩ সালে ঢাকা-সিলেট মহাসড়কের নাজির বাজারে ১৪ শ্রমিকের প্রাণহানি ঘটানোর স্মৃতিকে আবারও স্মরণ করিয়ে দিলো। এ ঘটনায় সিলেটের রাস্তায় সড়ক নিরাপত্তা নিয়ে আবারও উদ্বিগ্নতা তৈরি হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan