মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: দোষীদের ছাড় নয় বলে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি / ৩৬ বার ভিউ
আপডেটঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে মিরপুরের রাড্ডা ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় পুলিশের অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, রাজধানীর ক্যান্টনমেন্ট থানার অধীন মানিকদী নামাপাড়ায় ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে।

মন্ত্রী জানান, বিরোধপূর্ণ ওই জমির এক পক্ষে রয়েছে নিউ গিনি প্রোপার্টিজ নামের একটি বিল্ডার প্রতিষ্ঠান। অন্য পক্ষে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তা।

তিনি বলেন, ওই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পক্ষের কিছু লোক রাতের অন্ধকারে জমি দখলের চেষ্টা করতে যায়। এ সময় সেখানে সালমান মুক্তাদিরের টিনশেডের একটি স্থাপনাসহ বেশ কিছু স্থাপনায় ভাঙচুর চালানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। ঘটনাটির সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

সালমান মুক্তাদির তার স্টুডিওতে হামলা ও ভাঙচুরের পাশাপাশি চাঁদাবাজির অভিযোগও তুলেছেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযোগ থাকলে নির্দিষ্টভাবে মামলা করতে হবে।

তিনি বলেন, সালমান একপর্যায়ে বলেছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি; দাবি করলে তিনি চাঁদা দিতেন। আবার বিএনপি চাঁদা চেয়েছে এমন অভিযোগও করা হয়েছে। মন্ত্রীর ভাষ্য, নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার উল্লেখ ছাড়া এ ধরনের অভিযোগ তদন্ত করা কঠিন।

তবে সালমান মুক্তাদিরকে ভুক্তভোগী হিসেবে দেখার বিষয়টি সরকার বিবেচনায় নিয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতন্ত্র ও বাকস্বাধীনতার সুযোগে কেউ অভিযোগ করতেই পারেন। তবে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিতে হলে সুনির্দিষ্ট মামলা ও তথ্য প্রয়োজন।

তিনি বলেন, অপরাধের সঙ্গে যে-ই জড়িত থাকুক, তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পরিচয়কে এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে না বলেও জানান তিনি।

এদিকে রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে ঘটে যাওয়া ওই ঘটনায় পুলিশের অবহেলার অভিযোগ তদন্ত করা হয়েছে। তদন্তে অবহেলার বিষয়টি পাওয়ার পর শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

ওসির বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

রাড্ডা ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় ইতোমধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে ভাঙচুরের সময় লুট হওয়া বা নিয়ে যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা ও ভাঙচুরের সময় পুলিশের উপস্থিতি এবং ভূমিকা নিয়ে অভিযোগ ওঠে। স্বাস্থ্যকেন্দ্রটি শাহআলী থানার কাছাকাছি হওয়া সত্ত্বেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ করেন সংশ্লিষ্টরা। ঘটনার পর শাহআলী থানার ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলে স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দুষ্কৃতকারী বা দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয় যাই হোক, সরকার সেটিকে আমলে নেবে না। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের অপরাধী হিসেবেই বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কঠোর ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা এবং মিরপুরের রাড্ডা ক্লিনিকে ভাঙচুর দুই ঘটনাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।

একদিকে সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে রাড্ডা ক্লিনিকের ঘটনায় পুলিশের অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট থানার ওসিকে প্রত্যাহার এবং নয়জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, তদন্তে যাদের বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan