মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

সাভারে এসবির এসআইকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৯

বিশেষ প্রতিনিধি / ৯৯ বার ভিউ
আপডেটঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন আলাউদ্দিন (২৬), আপন (৩০), জিহাদ (২০), ইমরান (২৬), নূর মোহাম্মদ রুদ্র (২৪), রাকিব মিয়া (২৮), সাব্বির আহমেদ (২৪) ও ওয়াসিম (৪০)। গতকাল রাতে সাভার, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল সকালে মামলার প্রধান আসামি জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে সাভার থানা-পুলিশ।

মামলার প্রধান আসামি জহিরুল ইসলামকে ১০ দিনের রিমান্ড চেয়ে সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অন্য আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে সাত দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে পাঠানোর কথা রয়েছে।

ঘটনার সূত্রপাত যে ব্যক্তিগত গাড়িকে কেন্দ্র করে সেটি রোববার রাতে সাভার পৌর এলাকার উত্তরপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গাড়িটির মালিক মামলার প্রধান আসামি জহিরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) আমিনবাজার এলাকায় একটি অটো গ্যারেজের সামনে ব্যক্তিগত গাড়ি রাখাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জহিরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে গ্যারেজের মালিককে থাপ্পড় মারেন।

গ্যারেজের মালিককে থাপ্পড় মারার প্রতিবাদ করায় আলতাব হোসেনের ওপর হামলা চালানো হয়। প্রাণভয়ে তিনি তাদের একটি কারখানায় আশ্রয় নেন। পরে আসামিরা সংঘবদ্ধ হয়ে ওই কারখানায় গিয়ে আলতাব হোসেন ও তার ছেলেকে এলোপাতাড়ি মারধর করেন।

গুরুতর আহত অবস্থায় আলতাব হোসেনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে প্রথমে মামলার প্রধান আসামি জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে সাভার ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার করা ব্যক্তিগত গাড়িটি ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানান সাইফুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan