মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন অপ্রতিম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, সরাসরি জড়িত তিনজন : পুলিশ হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক বিস্ফোরণের ঘটনা ইনুর মামলার ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩ অভিযোগ প্রমাণিত ধামরাইয়ে ব্যাটারি কারখানায় রাতে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর অপ্রতিমের শেষ বিদায়, বাবার কণ্ঠে ন্যায়বিচারের দাবি
Notice :

শ্রীবরদীতে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষাকেন্দ্রে মানবিক সেবা সহায়তা

শেরপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সেবা সহায়তা কার্যক্রম এবং তাদের অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা করে প্রশংসা কুড়িয়েছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে এ কার্যক্রম শুরু হয় এবং প্রতিদিন পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তা চলবে।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের উদ্যোগে ছাত্রদলের নেতাকর্মীরা এই কার্যক্রম পরিচালনা করছেন। পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা, ছায়ায় বিশ্রামের জায়গা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।

পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান, আগে সন্তানরা পরীক্ষার হলে থাকাকালে তাদেরকে গেটের বাইরে তীব্র রোদে দাঁড়িয়ে থাকতে হতো। এবার ছাত্রদলের উদ্যোগে ছায়ায় বসার ব্যবস্থা ও পানির সুবিধা পাওয়ায় তারা অনেক স্বস্তি পাচ্ছেন। এজন্য তারা সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

ছাত্রদলের নেতারা জানান, শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সেবা সহায়তা এবং অভিভাবকদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *