বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন জ্বালানি সংকটে ক্রেতা হারানোর শঙ্কা পোশাক শিল্পে
Notice :

শ্রীপুরে কফিল উদ্দিন হত্যা আসামিরা জামিনে বের হয়ে পরিবারকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আলোচিত ব্যবসায়ী কফিল উদ্দিন হত্যা মামলার আসামিরা জামিনে বের হয়ে মামলার বাদী ব্যবসায়ীর স্ত্রীসহ পুরো পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

নিহত কফিল উদ্দিনের স্ত্রী কুলসুম আক্তার জানান, আসামিরা তাদের মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছে এবং না হলে তাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

রবিবার (৩ মে) সকালে শ্রীপুর উপজেলার জৈনা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নিহত কফিল উদ্দিনের পরিবারের সদস্যরা।

কুলসুম আক্তার বলেন, আমার স্বামীর হত্যাকারীরা জামিনে বের হয়ে আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে। আমাদেরকে বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাসায় নিরাপত্তাহীনতায় থাকতে হচ্ছে। ভয় হচ্ছে, কখন আমাদেরও একই পরিণতি হয়।

তিনি আরও অভিযোগ করেন, আসামিরা সম্প্রতি জৈনা বাজারে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে গোপনে ছবি তোলে এবং তা ব্যবহার করে মিথ্যা অভিযোগ সাজিয়ে তার সামাজিক মানহানি করার চেষ্টা করছে। তিনি বলেন, এদের নোংরা মিথ্যাচার আমাদের পরিবারের জন্য মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। প্রশাসনের কাছে আমি সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

কফিল উদ্দিনের মেয়ে শিমলা আক্তার বলেন, আমার বাবাকে হত্যাকারীরা জামিনে বের হয়ে আসছে। তারা কোথা থেকে এই জামিন পাচ্ছে? আমাদের দাবি, আমার বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।

২০১৩ সালের ২ আগস্ট সকালে শ্রীপুরের জৈনা বাজারে কফিল উদ্দিনকে প্রকাশ্যে রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে কফিল উদ্দিনের স্ত্রী কুলসুম আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা বর্তমানে জামিনে মুক্ত হয়ে পরিবারকে হুমকি দিচ্ছে।

আসামিরা হলো মোজাম্মেল হক (৫৫), মোস্তাক (৫০), এনামুল (৩৫), নাজমুল (৩৩), আমিনুল (২৭), মজিবুর রহমান (৫৫), সোহেল (৪২), আজাহার (৫৫), বাবু (২৮)। নিহত কফিল উদ্দিনের পরিবার প্রশাসনের কাছে নিরাপত্তা এবং আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *