বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
পূজার সঙ্গে শাহরুখের বন্ধুত্বের মুহূর্ত দেখে ভক্তদের প্রশংসার বন্যা ইউপি-পৌরসভাসহ ৬৫৪৪ প্রতিষ্ঠানে বসবে সোলার প্যানেল : মীর শাহে আলম ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি
Notice :

শার্শায় উলাশী খাল খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name

যশোরের শার্শা উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে উলাশী খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উলাশী এলাকায় সরাসরি উপস্থিত হয়ে এ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের ভাষ্যমতে, উপজেলার বিস্তীর্ণ এলাকায় বর্ষা মৌসুমে পানি জমে থাকা এবং ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়া দীর্ঘদিনের সমস্যা। ভরাট হয়ে যাওয়া উলাশী খালের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। খাল খননের মাধ্যমে এ সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে কয়েক হাজার একর কৃষিজমি জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে এবং উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থার ফলে কৃষকরা বছরে একাধিক ফসল উৎপাদনের সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। উপস্থিত বিএনপি নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই উদ্যোগকে স্বাগত জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, খাল খনন দ্রুত শেষ হলে আসন্ন বর্ষা মৌসুম থেকেই তারা এর সুফল পেতে শুরু করবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প শার্শা উপজেলার কৃষি অর্থনীতি ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *