বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন
Notice :

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে সরকারের নিন্দা

কথাভিশন ডেস্ক
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নাগরিক দিপালীর মৃত্যুতে গভীর শোক ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (১০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৈরুতে সাম্প্রতিক হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ব্যাহত করছে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে জানানো হয়, নিহত দিপালী বাংলাদেশি নাগরিক ছিলেন। তার মৃত্যুতে সরকার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, লেবাননে বাংলাদেশ দূতাবাস নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি অনুকূল হলে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকার বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে অবিলম্বে সহিংসতা বন্ধ এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *