বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
পূজার সঙ্গে শাহরুখের বন্ধুত্বের মুহূর্ত দেখে ভক্তদের প্রশংসার বন্যা ইউপি-পৌরসভাসহ ৬৫৪৪ প্রতিষ্ঠানে বসবে সোলার প্যানেল : মীর শাহে আলম ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি
Notice :

রুয়েটে ছাত্রহল-১ কাজের ধীরগতি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নবনির্মিত ছাত্রহল-১ এর উন্নয়ন ও অভ্যন্তরীণ অবকাঠামোগত কাজের ধীরগতি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এন এইচ এন্টারপ্রাইজের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ, অব্যবস্থাপনা এবং বরাদ্দ অর্থ অন্য প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে কালবিলম্ব করার অভিযোগ উঠেছে।

একাধিকবার সময়সীমা নির্ধারণ ও লিখিত আশ্বাস দেওয়া হলেও বাস্তব অগ্রগতির ঘাটতি প্রকল্প বাস্তবায়ন নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

রুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল বলেন, প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা ও তদারকি অব্যাহত রয়েছে। কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে অর্থছাড়সহ প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহযোগিতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করছি, শিক্ষার্থীরা খুব শিগগিরই হলের পূর্ণাঙ্গ সুবিধাসমূহ ভোগ করতে পারবে।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, এন এইচ এন্টারপ্রাইজ প্রথমে অক্টোবর, পরে ফেব্রুয়ারি এবং সর্বশেষ চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে লিফট স্থাপন ব্যতীত বাকি সব কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেয়।

তবে ধারাবাহিকভাবে নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হলেও প্রতিষ্ঠানটি প্রতিশ্রুত কাজ শেষ করতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের অভিযোগ, একাধিকবার তাগাদা, অর্থছাড় এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান সত্ত্বেও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রত্যাশিত দায়বদ্ধতা, সমন্বয় ও কার্যকর অগ্রগতি পরিলক্ষিত হয়নি।

অভিযোগ রয়েছে, বিল উত্তোলনের পর এন এইচ এন্টারপ্রাইজ রুয়েটের নির্ধারিত পূর্তকাজের জন্য বরাদ্দ অর্থ যথাযথভাবে ব্যয় না করে তাদের অন্যান্য প্রকল্পে স্থানান্তর করেছে।

এর ফলে ছাত্রহল-১ এর উন্নয়ন কার্যক্রমে উল্লেখযোগ্য ধীরগতি দেখা দিয়েছে। বিষয়টি প্রকল্প ব্যবস্থাপনা, অর্থ ব্যবহারের স্বচ্ছতা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিয়ে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ছাত্রহল-১ এর বিভিন্ন স্থানে এখনো গুরুত্বপূর্ণ পূর্তকাজ অসম্পূর্ণ রয়েছে। বহু কক্ষে দরজা স্থাপন শেষ হয়নি, সাবস্টেশন পুরোপুরি চালু করা যায়নি, নিরবচ্ছিন্ন পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত হয়নি, ওয়াইফাই সংযোগ স্থাপন অসম্পূর্ণ এবং লিফট স্থাপনও এখনো বাস্তবায়নের অপেক্ষায়। মৌলিক এসব অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে আবাসিক শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তি, অনিশ্চয়তা ও অস্বস্তিকর পরিবেশের মধ্যে বসবাস করছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বারবার দাবি ও তাগাদা সত্ত্বেও ঠিকাদারি প্রতিষ্ঠান অত্যন্ত সীমিত জনবল দিয়ে কাজ পরিচালনা করছে, যা প্রকল্পের ধীরগতির অন্যতম প্রধান কারণ। তাদের মতে, প্রতিশ্রুতি অনুযায়ী কাজের বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীদের আস্থা ক্রমেই কমে যাচ্ছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম দাবি করেছেন, প্রকল্পের কাজ সম্পন্নে তারা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন। তার ভাষ্য অনুযায়ী, সাবস্টেশনের কাজ শেষ পর্যায়ে, এমডিবি বোর্ড স্থাপন প্রক্রিয়াধীন এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ হাতে পেলেই বিদ্যুৎ ব্যবস্থা চালু করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, উচ্চক্ষমতাসম্পন্ন পানির পাম্প ও লিফটের যন্ত্রাংশ পৌঁছানোর পর প্রকল্পের গতি আরও বাড়বে।

পুরকৌশল বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, এসব আশ্বাস নতুন নয়। দীর্ঘদিন ধরেই একই ধরনের প্রতিশ্রুতি দিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। কাজের তুলনায় জনবল অত্যন্ত কম, পরিকল্পনায় সমন্বয়ের অভাব রয়েছে এবং প্রতিবারই নতুন সময়সীমা নির্ধারণ করে দায় এড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে।

শিক্ষার্থীরা অভিযোগ করছেন, পাশের ছাত্রহল-২ এর উন্নয়নকাজ তুলনামূলকভাবে সন্তোষজনক হলেও হল-১ এর উন্নয়নকাজের অগ্রগতি দৃশ্যমান নয়। এতে হল-১ এর শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যবোধ ও হতাশা বাড়ছে।

এ প্রেক্ষাপটে শিক্ষার্থীরা ঠিকাদারি প্রতিষ্ঠান এন এইচ এন্টারপ্রাইজ এবং এর স্বত্বাধিকারী নিজামুল হকের জবাবদিহিতা নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে সব অসমাপ্ত কাজ সম্পন্নের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, কার্যকর তদারকি, স্বচ্ছ অর্থব্যবস্থা এবং সময়োপযোগী বাস্তবায়নের মাধ্যমে ছাত্রহল-১ কে দ্রুত পূর্ণাঙ্গ, নিরাপদ ও মানসম্মত আবাসিক পরিবেশে রূপান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *