মিরপুর ও উত্তরা গোয়েন্দা বিভাগে নতুন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার
বিশেষ প্রতিনিধি
/ ৭১
বার ভিউ
আপডেটঃ
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শেয়ার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা বিভাগের মিরপুর ও উত্তরা বিভাগে নতুন দুইজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদায়ন করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়। আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) হিসেবে দায়িত্ব পালনরত এনায়েত কবীর সোয়েবকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা (মিরপুর বিভাগ) এ পদায়ন করা হয়েছে। অন্যদিকে সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-ওয়ারী বিভাগ) হিসেবে কর্মরত এম এম সবুজ রানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা (উত্তরা বিভাগ) এ পদায়ন করা হয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, জনস্বার্থে এই পদায়নের আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।