মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট : ডিএমপির শাহ আলী থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক / ৪৯ বার ভিউ
আপডেটঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

প্রত্যাহারের পর ওসি জাহাঙ্গীর আলমকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ঢাকায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে ২৬ সেপ্টেম্বর বিকেলে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হলো।

আদেশে জাহাঙ্গীর আলমকে শাহ আলী থানার অফিসার ইনচার্জ হিসেবে উল্লেখ করে তাঁর নতুন কর্মস্থল হিসেবে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর নির্ধারণ করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা যায়, মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় পুলিশের গাফিলতি ছিল। স্বাস্থ্যকেন্দ্রটি থেকে এক কিলোমিটার দূরে শাহ আলী থানা অবস্থিত। গত বৃহস্পতিবার রাতে হামলার বিষয়ে পুলিশ জানতেন বলে অভিযোগ রয়েছে এবং পুলিশের উপস্থিতিতে হামলা ও ভাঙচুর চালানো হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা মহানগর উত্তরের যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ জানান, মিরপুর-১ মুক্তিযোদ্ধা মার্কেট পাশে ‘রাড্ডা’ এখন (ওই রাতে) দখল হচ্ছে, রাড্ডা কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটের কাজ হলো মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, টিকাদান কর্মসূচি যাবতীয় সামাজিক ও মানবিক সেবা কার্যক্রম।

সেখানে মিরাজ বলেন, প্রায় ৭০০ থেকে ৮০০ লোকজন রাত ১টা ৩০ মিনিটে মাথায় লাল কাপড় পরে দখল চালাচ্ছে এখনো (বৃহস্পতিবার)। শাহ আলী থানার ওসিকে এই বিষয়ে অবগত করেছি ১ ঘণ্টা আগে…. । পুলিশের সামনেই ভাঙচুর হচ্ছে, কোনো জবাব নেই। কত টাকার বিনিময়ে একটি মানবিক সেবার কার্যালয় ভেঙে ফেলার চুক্তি হয়েছে সবার কাছে তার জবাব দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan