বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, মা-মেয়ে আটক পূজার সঙ্গে শাহরুখের বন্ধুত্বের মুহূর্ত দেখে ভক্তদের প্রশংসার বন্যা ইউপি-পৌরসভাসহ ৬৫৪৪ প্রতিষ্ঠানে বসবে সোলার প্যানেল : মীর শাহে আলম ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা
Notice :

মার্চের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স ১.৫২ বিলিয়ন ডলারের বেশি

বিশেষ প্রতিনিধি
ফাইল ফটো

চলতি মার্চ মাসের প্রথম ৯ দিনে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিট্যান্স এসেছে প্রায় ১৫২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার যা প্রায় ১.৫২ বিলিয়ন ডলারের সমপরিমাণ। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার (১০ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১৬ কোটি ৯৬ লাখ ডলার। গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে দেখা যায় তখন এই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ১০১ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৯ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২,৩৯৮ কোটি ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২.৯০ শতাংশ বেশি। ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, আসন্ন ঈদকে সামনে রেখে প্রবাসীরা পরিবারের কাছে বেশি অর্থ পাঠাচ্ছেন। তবে তারা সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের মাসিক রেমিট্যান্সের মধ্যে ডিসেম্বর সর্বোচ্চ ৩২২ কোটি ৬৭ লাখ ডলার যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। জানুয়ারিতে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার এবং ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার। আগের মাসগুলোতে যথাক্রমে নভেম্বর: ২৮৮ কোটি ৯৫ লাখ, অক্টোবর: ২৫৬ কোটি ৩৪ লাখ, সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ, আগস্ট: ২৪২ কোটি ১৮ লাখ এবং জুলাই: ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩০.৩২ বিলিয়ন ডলার বা ৩,০৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন যা দেশের ইতিহাসে কোনো এক বছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *