মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন অপ্রতিম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, সরাসরি জড়িত তিনজন : পুলিশ হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক বিস্ফোরণের ঘটনা ইনুর মামলার ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩ অভিযোগ প্রমাণিত ধামরাইয়ে ব্যাটারি কারখানায় রাতে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর অপ্রতিমের শেষ বিদায়, বাবার কণ্ঠে ন্যায়বিচারের দাবি
Notice :

ভারতীয় ভিসা ব্যবস্থা সহজীকরণে নতুন অগ্রগতি : পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা ব্যবস্থা ধীরে ধীরে সহজ করা হচ্ছে। আগামী সপ্তাহ থেকেই মেডিকেল ও বিজনেস ভিসা চালু হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে ভারতীয় ভিসা কার্যক্রম প্রায় বন্ধ ছিল। তবে সাম্প্রতিক সময়ে আলোচনা ও ভারত সফরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সফরে ভারতের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, বর্তমান সম্পর্ক ইতিবাচক দিকে নিতে হলে উভয় পক্ষকেই আন্তরিক হতে হবে। আমরা একটি ভালো শুরু চাই।

শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সেখানে থাকাটা চ্যালেঞ্জিং জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ, শেখ হাসিনা বলতে বাংলাদেশে কিছু নেই। দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আইনি প্রক্রিয়া অনুযায়ী হবে।

উপদেষ্টা বলেন, বিএনপি দেশের জাতীয় স্বার্থ নিয়েই কাজ করবে। সেজন্য জনগণের ম্যান্ডেট থাকায় আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্তিশালী অবস্থান নিতে পারছে সরকার।

পাইপলাইনে জ্বালানি আসায় ভারতকে বাংলাদেশ কৃতজ্ঞতা জানিয়েছে বলেও জানান হুমায়ুন কবির।

প্রসঙ্গত, গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *