বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ দল ও সহযোগী সংগঠনের প্রচার-প্রকাশনাও বন্ধ : তথ্য প্রতিমন্ত্রী মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে : রাষ্ট্রপতি পাকিস্তানের লাহোর কালান্দার্সে নতুন দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম ছাত্রলীগের ধর্মঘটেও রাজধানীতে স্বাভাবিক জনজীবন, সড়কে চিরচেনা যানজট শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই : চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরে ১২ কারখানায় ছুটি ঘোষণা কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, আতঙ্কে পর্যটক-বাসিন্দারা শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া হবে বন্দি বিনিময় চুক্তিতে : তথ্য উপদেষ্টা তিন জেলার শিল্পাঞ্চলে নিরাপত্তার চাদর, মোতায়েন ৩৬ প্লাটুন বিজিবি বিশেষ অনুরোধে বাংলাদেশের হজ কোটা বাড়াল সৌদি আরব ধামরাইয়ে টানা ৫ রাতে ৪টি বাসে আগুন, গ্রেফতার ৬ বৈপরীত্যের মহিমা -মিজানুর রহমান বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ভবানীপুরে ১৯৯৬ ভোটে এগিয়ে মমতা

আন্তর্জাতিক ডেস্ক / ৫২ বার ভিউ
আপডেটঃ সোমবার, ৪ মে, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

চলতি বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সবচেয়ে নজর কাড়ছে ভবানীপুর আসনটি। এখানে প্রথম রাউন্ডের ভোট গণনা শেষে মমতা ব্যানার্জী ১৯৯৬ ভোটে এগিয়ে রয়েছেন, আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পিছিয়ে রয়েছেন।

মমতা ব্যানার্জী, যিনি প্রায় ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, এবারে তার মসনদ বেশ টালমাটাল হয়ে পড়েছে। মমতার জন্য ভবানীপুর আসনটি শুধু একটি সাধারণ আসন নয়, বরং তার রাজনৈতিক ভবিষ্যতের সংকট এবং উত্তরণ এর জন্য এক গুরুত্বপূর্ণ জায়গা হয়ে দাঁড়িয়েছে।

এদিকে প্রথম রাউন্ডের গণনায় মমতার এগিয়ে থাকার মধ্যে এক ধরনের চমক রয়েছে কারণ শুভেন্দু অধিকারী যে শুধুমাত্র তৃণমূলের নয় বরং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তৃণমূলের সাথে সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে ভবানীপুর আসনটি এই নির্বাচনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যেখানে মমতা এবং শুভেন্দুর মধ্যে এক কঠিন লড়াই হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ফলাফল যা-ই হোক না কেন ভবানীপুরের ভোট গণনা রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ পালা নিবে।

প্রায় ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। তবে এবার অনেকটাই টালমাটাল হয়ে পড়েছে তার মসনদ।

পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে ক্ষমতার পালাবদলের ডাক দিয়েছিল বিরোধী দল ভারতীয় জনতা পার্টি( বিজেপি)। ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে বেলেঘাটা কেন্দ্রে ৩০০ ভোটে পিছিয়ে রয়েছে কুনাল ঘোষ। পানিহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থী আরজি করে ধর্ষণের পর হত্যার শিকার শিক্ষানবিশ চিকিৎসকের মা রত্মা দেবনাথ ৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। প্রথম রাউন্ডের গণনার শেষে রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা ৯৭৪ ভোটে পিছিয়ে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan