মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন অপ্রতিম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, সরাসরি জড়িত তিনজন : পুলিশ হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক বিস্ফোরণের ঘটনা ইনুর মামলার ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩ অভিযোগ প্রমাণিত ধামরাইয়ে ব্যাটারি কারখানায় রাতে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর অপ্রতিমের শেষ বিদায়, বাবার কণ্ঠে ন্যায়বিচারের দাবি
Notice :

বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। শুক্রবার (২৪ এপ্রিল) স্পট গোল্ডের মূল্য ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪,৬৬১.৩৩ ডলারে। টানা চার সপ্তাহ বৃদ্ধির পর চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৩.৫ শতাংশ কমেছে।

যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স বাজারেও একই প্রবণতা দেখা গেছে। জুন ডেলিভারির জন্য স্বর্ণের দাম ১ শতাংশ কমে ৪,৬৭৬.৫০ ডলারে নেমে এসেছে।

বিশ্লেষকদের মতে, তেলের উচ্চমূল্য, মূল্যস্ফীতির শঙ্কা এবং দীর্ঘমেয়াদে উচ্চ সুদের হার বজায় থাকার সম্ভাবনা বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অনিশ্চয়তা স্বর্ণবাজারে চাপ সৃষ্টি করছে।

বিশেষ করে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তেলের দামকে উচ্চ পর্যায়ে রাখছে, যা পরোক্ষভাবে স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, স্বর্ণ বর্তমানে একটি নির্দিষ্ট রেঞ্জে ওঠানামা করছে উপরে প্রায় ৪,৯০০ ডলার এবং নিচে ৪,৬৪৫ ডলারের মধ্যে। তার মতে, ভবিষ্যৎ দিকনির্দেশনা মূলত মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর নির্ভর করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *