মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

বিমানবন্দরে ২৮ লাখ টাকার সিরিঞ্জ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি / ৫৪ বার ভিউ
আপডেটঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের সতর্কতা ও দায়িত্বশীলতায় ২৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩০০ পিস ইনসুলিন সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারী যাত্রীকে আটক করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিমানবন্দরের ৫ নম্বর হেভি লাগেজ গেটে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, চীনগামী ওই নারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বে থাকা ইনচার্জ পিসি মো. দুলন মিয়া ও এপিসি গোলাম রাব্বানী বিষয়টি লক্ষ্য করেন।

পরে তাদের নির্দেশনায় মহিলা আনসার সদস্য শাহেদা ও শ্রী আলো ওই যাত্রীর দেহ তল্লাশি শুরু করেন।

তল্লাশির সময় ওই নারী যাত্রী আনসার সদস্যদের ৫ হাজার টাকা উৎকোচ দেওয়ার চেষ্টা করেন বলে জানানো হয়েছে। তবে দায়িত্বে থাকা আনসার সদস্যরা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

পরবর্তীতে এভসেক কর্তৃপক্ষ, শিফট টিআই জায়েদ হোসেন এবং শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনের উপস্থিতিতে ওই যাত্রীর দেহ তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ১ হাজার ৩০০ পিস ইনসুলিন সিরিঞ্জ উদ্ধার করা হয়।

উদ্ধার করা প্রতিটি সিরিঞ্জের আনুমানিক বাজারমূল্য ২ হাজার ২০০ টাকা হিসেবে মোট মূল্য প্রায় ২৮ লাখ ৬০ হাজার টাকা বলে জানানো হয়েছে।

এভসেক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উদ্ধার করা মালামালসহ ওই নারী যাত্রীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

শিফট টিআই জায়েদ হোসেন ও শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে ওই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় যাত্রী নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন আনসার সদস্যরা।

সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে তল্লাশি চালানো এবং উৎকোচের প্রস্তাব প্রত্যাখ্যান করে দায়িত্ব পালন করার মধ্য দিয়ে সংশ্লিষ্ট সদস্যদের সতর্কতা ও দায়িত্বশীলতার বিষয়টি সামনে এসেছে।

তবে উদ্ধার করা সিরিঞ্জগুলো কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল এবং এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে কী ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan