মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

কথাভিশন রিপোর্ট / ৮৯ বার ভিউ
আপডেটঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সরকার। নতুন করে নিয়োগ পেতে যাওয়া প্রায় সাড়ে ১৪ হাজার সহকারী শিক্ষককে পদায়ন শেষ না হওয়া পর্যন্ত বদলি কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী জানান, প্রায় সাড়ে ১৪ হাজার নতুন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার পর তাদের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হবে। পদায়নের প্রক্রিয়া শেষ হলে পুনরায় শিক্ষক বদলি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে বদলি কার্যক্রম চালু হলে বর্তমান নীতিমালা অনুসরণ করা হবে, নাকি নতুন কোনো পদ্ধতি প্রবর্তন করা হবে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষকদের বদলি আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। কবে থেকে আবার বদলি শুরু হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি।

তিনি জানান, ৮ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধ হওয়ার কথা ছিল। সিদ্ধান্তটি আগের দিন নেওয়া হলেও সরকারি আদেশ ও প্রয়োজনীয় কাগজপত্র চূড়ান্ত করতে কিছুটা সময় লাগছে। সংবাদ সম্মেলনের পরই এ-সংক্রান্ত আদেশ চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষকদের ন্যায্যতা থাকা সত্ত্বেও বদলি না হওয়ার অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ন্যায্য বদলি’ বলতে ঠিক কোন বিষয়কে বোঝানো হবে, তা নির্ধারণ করাই কঠিন। কারণ বর্তমান বদলি নীতিমালায় ন্যায্য বদলির বিষয়টি স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি।

তার মতে, বদলির ক্ষেত্রে ন্যায্যতার বিষয়টি কীভাবে নির্ধারণ করা হবে, সেটি এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে নীতিমালাতেও সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই।

এদিকে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে নতুন নীতিমালা তৈরির কাজও এগিয়ে চলছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, অধিদপ্তরের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর মন্ত্রণালয় পর্যায়ে নীতিমালা প্রণয়ন করা হবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan